৪৮ ঘণ্টায় ১৩ লক্ষ বেকারের যুবসাথীতে আবেদন! সর্বাধিক মুর্শিদাবাদে, কলকাতায় কত?

Published:

Banglar Yuva Sathi Scheme
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: যুবসাথী প্রকল্প (Banglar Yuva Sathi) চালু না হলে মনে হয় রাজ্যের বেকার যুবক-যুবতীদের পরিসংখ্যান সামনে আসত না। হ্যাঁ, গত ১৫ তারিখ অর্থাৎ পরশুদিন যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হওয়াতে মাত্র দু’দিনের মধ্যেই ১৩ লক্ষ বেকারের আবেদন জমা পড়েছে। অর্থাৎ, মাধ্যমিক পাস করে চাকরি না পাওয়া যুবক-যুবতীদের সংখ্যা যে রাজ্যে দিনের পর দিন বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

বলাবাহুল্য, রাজ্যের মাধ্যমিক পাস করা ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। গত ১৫ তারিখ থেকে অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে এবং গতকাল থেকে অনলাইনেও আবেদন করা যাচ্ছে। এই প্রকল্পের জন্য মোট ৫০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছ। তবে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যুবসাথী প্রকল্পে আবেদন জমা পড়ল ১৩ লক্ষ। কিন্তু কোন জেলায় কত?

আরও পড়ুনঃ শুধু লক্ষীর ভান্ডার-কৃষক বন্ধুই নয়, এই প্রকল্পে নাম থাকলেও মিলবে না যুবসাথী

জেলাভিত্তিক আবেদনের পরিসংখ্যান

গতকাল পর্যন্ত অর্থাৎ ২৪ ঘন্টায় মোট আবেদনের দিক থেকে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, সেখানে গতকাল দুপুর বারোটা পর্যন্ত মোট ৭৭,৭৯০ জন আবেদন করেছিল। আর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া। জেলাভিত্তিক আবেদনের পরিসংখ্যান ঠিক এরকম কথা বলছে—

  • মুর্শিদাবাদে আবেদন করেছে ৭৭,৭৯০ জন।
  • দক্ষিণ ২৪ পরগনায় আবেদন করেছ ৪৯,৪৪৯ জন।
  • বাঁকুড়ায় আবেদন করেছে ৪৮,১২২ জন।
  • পুরুলিয়াতে আবেদন জমা পড়েছে ৪৬,৯৪৫ জন।
  • উত্তর ২৪ পরগনায় ৪৪,৩২৬ জন।
  • হুগলিতে ৩৬,৫৪১ জন।
  • পূর্ব বর্ধমানের আবেদন করেছে ৩৪,৫০৬ জন।
  • পশ্চিম মেদিনীপুরে আবেদন করেছে ৩৩,২৯৬ জন।
  • হাওড়ায় আবেদন করেছে ৩২,০৪২ জন।
  • নদীয়ায় আবেদনকারীর সংখ্যা মোট ৩০,৩৭৯ জন।
  • পূর্ব মেদিনীপুরে ২৮,২৮৫ জন আবেদন করেছে।
  • কোচবিহারে আবেদন করেছে ২৩,১৩৫ জন।
  • উত্তর দিনাজপুরে ২৩,১৩২ জন।
  • জলপাইগুড়িতে আবেদন করেছে ২৩,০২৩ জন।
  • বীরভূমে আবেদনকারীর সংখ্যা ২২,৭৯৫ জন।
  • পশ্চিম বর্ধমানে আবেদন করেছে ২০,৮০৬ জন।
  • দক্ষিণ দিনাজপুরে আবেদনকারীর সংখ্যা ১৭,৭৩৮ জন।
  • কলকাতায় আবেদনকারীর সংখ্যা ১৫,৭৮০ জন।
  • মালদহে আবেদন করেছে ১৩,৮০৫ জন।
  • আলিপুরদুয়ারে আবেদনকারীর সংখ্যা ১১,৪৭৯ জন।
  • ঝাড়গ্রামে আবেদনকারীর সংখ্যা ১০,০৮৬ জন।
  • দার্জিলিংয়ের আবেদন করেছে ৮,৯১৯ জন।
  • কালিম্পং-এ আবেদন করেছে মাত্র ২,৭১৪ জন।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now