সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তাহান্তে নতুন করে ফের ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ। হাওড়া ডিভিশনে (Howrah) বাতিল (Train Cancelled) থাকতে চলেছে কয়েকগুচ্ছ ট্রেন। সেইসঙ্গে কিছু ট্রেন পুনর্নিধারণ, নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। মূলত। হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখার রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২২ মার্চ, রবিবার দিনের বেলায় ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। সে কারণে কিছু ট্রেন বাতিল থাকবে এদিন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
হাওড়া ডিভিশনে ফের ট্রাফিক ব্লক
পূর্ব রেলের তরফে ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার কোন্নগর উত্তরপাড়া শাখায় ডাউন মেই লাইনে দুপুর ১২টা থেকে দুপুর ৩টে অবধি, ভদ্রেশ্বর স্টেশন লিমিট-শেওড়াফুলি শাখায় ডাউন মেন লাইনে সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ৪৫ মিনিট অবধি, খন্যান-পাণ্ডুয়া শাখায় ডাউন মেইলাইনে সকাল ১০:৪৫ মিনিট থেকে দুপুর ১:৪৫ মিনিট অবধি, ডানকুনি-সিসিএল শাঁখা রিভার্স সিসিআর লাইনে সকাল ৯:৪৫ মিনিট থেকে দুপুর ১২:৪৫ মিনিট অবধি, বারুইপাড়া স্টেশন লিমিটে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইন ১-এ সকাল ১০:৪০ মিনিট থেকে দুপুর ১:৪০ মিনিট অবধি, চেরাগ্রাম ব্লক হাট-গুড়াপ শাখায় আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১০:৫০ মিনিট থেকে দুপুর ১:৫০ মিনিট অবধি, জৌগ্রাম-মসাগ্রাম শাখায় আপ হাওড়া-বর্ধমান কর্ডলাইনে সকাল ১১:১৫ মিনিট থেকে দুপুর ২:১৫ মিনিট অবধি ব্লক (Traffic Block) থাকবে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
রবিবার কোন কোন ট্রেন বাতল থাকবে তার তালিকা দিয়েছে রেল। এদিন ৪৭টি ট্রেন বাতিল থাকবে বলে খবর। হাওড়া–চন্দনপুর লোকাল, হাওড়া–বর্ধমান লোকাল (কর্ড লাইন হয়ে), হাওড়া–ব্যাণ্ডেল লোকাল, হাওড়া–কাটোয়া লোকাল, হাওড়া–পাঁশকুড়া লোকাল, হাওড়া–মেমারি লোকাল, হাওড়া–বর্ধমান লোকাল (মেইন লাইনে), হাওড়া–ব্যান্ডেল লোকাল, বর্ধমান–হাওড়া লোকাল, ব্যাণ্ডেল–হাওড়া লোকাল, কাটোয়া–হাওড়া লোকাল, শেওড়াফুলি–হাওড়া লোকাল, পাঁশকুড়া–হাওড়া লোকাল, মেমারি–হাওড়া লোকাল, কাটোয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, বর্ধমান–হাওড়া লোকাল (মেইন লাইনে), বর্ধমান–শিয়ালদহ লোকাল, বর্ধমান–হাওড়া লোকাল (কর্ড লাইনে), আহমদপুর–কাটোয়া মেমু, চন্দনপুর–হাওড়া লোকাল, তারকেশ্বর–শিয়ালদহ লোকাল, শ্রীরামপুর–তারকেশ্বর লোকাল, রামপুরহাট–আজিমগঞ্জ মেমু ইত্যাদি।
হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
हावड़ा मंडल के तहत रखरखाव कार्य के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
REGULATION OF TRAINS FOR MAINTENANCE WORK OVER HOWRAH DIVISION pic.twitter.com/A0myQ07Omv
— Eastern Railway (@EasternRailway) March 20, 2026
কোন কোন ট্রেন পুনর্নির্ধারণ করা হয়েছে?
- (১) ১০১৫৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস ১০ মিনিট পরে ছাড়বে।
- (২) ১৩০৩১ রামপুরহাট–হাওড়া এক্সপ্রেস ৭৫ মিনিট পরে ছাড়বে।
- (৩) ১৩০৩২ গোদা–শিয়ালদহ এক্সপ্রেস ২০ মিনিট পরে ছাড়বে।
- (৪) ৫৩০৫৩ কাটোয়া–নিমতিতা প্যাসেঞ্জার ৬০ মিনিট পরে ছাড়বে।
এই ট্রেনগুলি নিয়ন্ত্রিত হবে
(১) ১২৩৭৭ হাওড়া–রামপুরহাট শীর্ষ এক্সপ্রেস ৬০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
(২) ১৩০০১ হাওড়া–জম্মু এক্সপ্রেস ৪৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
(৩) ১৩০০৩ হাওড়া–কাটোয়া এক্সপ্রেস ৫০ মিনিট নিয়ন্ত্রিত হবে।
(৪) ১৩০১৬ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস ১২০ মিনিট নিয়ন্ত্রিত হবে।












