সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার পার্মানেন্ট ট্রেন চালু করল রেল, জানুন সময়সূচি

Published:

Santragachi-Digha Train

সহেলি মিত্র, কলকাতাঃ গরমের মরসুমে আবারও নতুন চমক দিল রেল। বিশেষ করে আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং খরচ বাঁচাতে ট্রেনে করে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হল সাঁতরাগাছি দিঘা (Santragachi-Digha Train) পার্মানেন্ট ফাস্ট প্যাসেঞ্জার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

অবশেষে সাঁতরাগাছি থেকে দিঘা যাওয়ার পার্মানেন্ট ট্রেন চালু

জানা গিয়েছে, শনিবার থেকে এই ট্রেন পরিষেবা শুরু হয়েছে। রেল জানিয়েছে, এই ট্রেনটি নিয়মিতভাবে চলবে তাও আবার ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন হিসেবে। রিপোর্টে দাবি করা হয়েছে, অবশেষে এই ট্রেনটির পরিষেবা শুরু হল নিয়মিতভাবে। ট্রেন নম্বর ৫৮০২৫ সাঁতরাগাছি থেকে প্রতি শনিবার সকাল ৯:১০ মিনিটে দিঘার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

গত ফেব্রুয়ারি ভারতীয় রেলের তরফে জানানো হয় যে সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেনকে (Santragachi-Digha Special Train) নিয়মিত ফাস্ট প্যাসেঞ্জার হিসেবে চালানো হবে। আগের বিশেষ ট্রেন 02847/02848 সাঁতরাগাছি-দিঘা এখন নিয়মিত (সাপ্তাহিক) করা হয়েছে এবং নতুন নম্বর দেওয়া হয়েছে 58025 সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার ও 58026 দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার।

সময়সূচী ও স্টপেজ কী ?

এবার আসা যাক সময়সূচী এবং স্টপেজ সম্পর্কে। রেল সূত্রে জানা গিয়েছে, প্রতি শনিবার দীঘা যাওয়ার জন্য এই ফাস্ট প্যাসেঞ্জার সাঁতরাগাছি ও দিঘার মধ্যে চলাচল করবে। 58025 সাঁতরাগাছি-দিঘা ফাস্ট প্যাসেঞ্জার সকাল ৯:১০ মিনিট নাগাদ সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে এবং দিঘা পৌঁছাবে দুপুর ১২:৪৫ মিনিট নাগাদ। অপরদিকে ফিরতি পথে 58026 দিঘা-সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার দিঘা থেকে দুপুর ১৩:১০ মিনিট নাগাদ ছেড়ে যাবে এবং সাঁতরাগাছি ঢুকবে বিকেল ১৬:৫০ মিনিটে।

আরও পড়ুন: হরমুজের পর আরও এক গুরুত্বপূর্ণ প্রণালীতে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে ইরান, ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য?

এবার আসা যাক স্টপেজের বিষয়ে। যাত্রাপথে ট্রেনটি বাণিজ্যিকভাবে স্টপেজ দেবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথির মতো স্টেশনে। এই ট্রেনটি সাপ্তাহিক। সাঁতরাগাছি থেকেও শনিবার চলবে এবং দিঘা থেকেই একই দিনে চলবে বলে খবর। কোচ কম্পোজিশন হল মোট ৮ ICF কোচ, যার মধ্যে রয়েছে GS – 4, GSLRD – 2, WGSCZ – 2।

google button