কলকাতা-অমৃতসরের স্পেশাল ট্রেন ঘোষণা রেলের, চলবে তিন মাস! জানুন রুট ও সময়সূচি

Published:

Kolkata-Amritsar Special Train

সহেলি মিত্র, কলকাতা: চমকের পর চমক দিয়েই চলেছে রেল (Indian Railways)। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। গ্রীষ্মের সময়ে রেল যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো থাকে। বিভিন্ন রুটের ট্রেনে এই সময়ে আসন একদিকে যেমন অমিল হয়ে পড়ে। তবে এবারে আর তা হবে না। কারণ এবারে আরও বেশি বেশি করে বিভিন্ন রুটে ট্রেন দিচ্ছে রেল। এবারে যেমন সকলের চাহিদার কথা মাথায় রেখে অমৃতসর-কলকাতা-অমৃতসর স্পেশাল ট্রেন (Kolkata-Amritsar Special Train) দিল পূর্ব রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

অমৃতসর-কলকাতা স্পেশাল ট্রেন চালাবে রেল

ইতিমধ্যে বিশেষ ট্রেনটি প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন গ্রীষ্মকালীন মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৪৬২৪/০৪৬২৩ অমৃতসর – কলকাতা – অমৃতসর স্পেশাল ট্রেনটি চলতি এপ্রিল থেকে আগামী জুন মাস অর্থাৎ তিন মাস টানা চালানো হবে। এছাড়াও এই ট্রেনে এমন কিছু স্টপেজ দেওয়া হয়েছে যেটি সম্পর্কে জানলে আপনিও খুশ হয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

ট্রেনটির সময়সূচি, স্টপেজ

০৪৬২৪ অমৃতসর কলকাতা স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার রাত ২০:১০ নাগাদ অমৃতসর স্টেশন থেকে ছেড়ে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। এরপর বুধবার ট্রেনটি দুপুর ১৫:০০টা নাগাদ কলকাতা স্টেশনে ঢুকবে। এরপর ফিরতি পথে ০৪৬২৩ কলকাতা অমৃতসর ট্রেনটি প্রতি বৃহস্পতিবার সকাল ৫:০০টা নাগাদ ছেড়ে যাবে, এরপর সেটি অমৃতসর ঢুকবে শনিবার রাত ০০:৪০ মিনিট নাগাদ।

আরও পড়ুনঃ সস্তায় ঘুরুন সিকিম! বাসে করে মাত্র ২৪০ টাকায় গ্যাংটক, জানুন ভাড়া ও সময়সূচি

রেল জানিয়েছে, উপরোক্ত ‘স্পেশাল ট্রেনটি’ পরিষেবার উত্তর ও পূর্বাঞ্চলীয় বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন যেমন জলন্ধর সিটি, ফাগওয়ারা জংশন, শাহাবাদ মার্কান্ডা, আম্বালা ক্যান্টনমেন্ট, যমুনানগর জগাধরি, সাহারানপুর, মোরাদাবাদ, বেরেলি, শাহজাহানপুর, হারদোই, লখনউ, গোরখপুর, বক্সার, আরা, পাটনা, কিয়ুল জংশন, জামালপুর, সুলতানগঞ্জ, ভাগলপুর, সাহেবগঞ্জ, বারহারওয়া জংশন, আজিমগঞ্জ, কাটোয়া জংশন, নৈহাটি জংশন ইত্যাদি স্টেশনে থামবে।

কবে থেকে চলবে?

এবার আসা যাক স্পেশাল ট্রেনগুলি কবে কবে চলবে? রেল জানিয়েছে, অমৃতসর থেকে ০৪৬২৪ ট্রেনটি ১৩ এপ্রিল, ২০ এপ্রিল, ২৭ এপ্রিল, ০৪ মে, ১১ মে, ১৮ মে, ২৫ মে, ১ জুন, ৮ জুন, ১৫ জুলাই, ২২ জুন এবং ২৯ জুন। অন্যদিকে কলকাতা থেকে ০৪৬২৩ ১৬ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ এপ্রিল, ০৭ মে, ১৪ মে, ২১ মে, ২৮ মে, ৪ জুন, ১১ জুন, ১৮ জুন, ২৫ জুন এবং ২ জুলাই অবধি চলবে। মোট ১৮ কোচের মেল/এক্সপ্রেস ক্যাটেগরির ট্রেনটি চলবে।

google button