কলকাতা-বেনারস সহ আরেকটি রুটে নতুন ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি

Published:

Kolkata-Varanasi Train

সহেলি মিত্র, কলকাতা: আসন্ন গ্রীষ্মের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে নতুন আরও ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। একটি নয় মোট দুটি রুটে স্পেশাল ট্রেন দিয়েছে রেল। জানা গিয়েছে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বেনারস ও কলকাতা (Kolkata-Varanasi Train) এবং গোরক্ষপুর ও কলকাতার মধ্যে বিশেষ ট্রেন চালাবে রেল। সেই জন্য ইতিমধ্যে দুটি ট্রেনের সময়সূচী স্টপেজ এবং কবে চলবে সেটার তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল। চলুন আর দেরি না করে আপনিও জেনে নেবেন।

বেনারস-কলকাতা ট্রেনের সময়সূচি

প্রথমেই আলোচনা করে নেওয়া যাক ০৫০৪৮/০৫০৪৯ বেনারস – কলকাতা – বেনারস স্পেশাল ট্রেনের সময়সূচী, স্টপেজ এবং চলাচলের দিনক্ষণ প্রসঙ্গে। বেনারস প্রতি মঙ্গলবার ছাড়বে সকাল ১০:৫৫টা নাগাদ। এরপর সেটি পরের দিন বুধবার সকাল ৬:১৫ নাগাদ কলকাতা স্টেশনে ঢুকবে। অন্যদিকে কলকাতা বেনারস স্পেশাল ট্রেনটি প্রতি বুধবার সকাল ৮:২৫ নাগাদ কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন বৃহস্পতিবার সেটি বেনারস ঢুকবে সকাল ৪:১৫ নাগাদ।

আরও পড়ুনঃ সামনের সপ্তাহেই একটানা ৫ দিন ছুটি! দেখুন নবান্নের হলিডে লিস্ট

ট্রেনটি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টপেজ যেমন বারাণসী জং, আউনরিহার জং, গাজীপুর সিটি, বালিয়া, রেওতী, সুরেমনপুর, ছাপরা জং, দিঘওয়ারা, সোনপুর জং, হাজীপুর জং, শাহপুর পটোরি, বরৌনি জং, কিউল জং, ঝাঝা, মধুপুর জং, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বর্ধমান জং ও নৈহাটি জংশনে থামবে। বেনারস থেকে ১৪ এপ্রিল ২১ এপ্রিল, ২৮ এপ্রিল অর্থাৎ প্রতি মঙ্গলবার ছাড়বে। এরপর কলকাতা স্টেশন থেকে প্রতি বুধবার অর্থাৎ ১৫ এপ্রিল, ২২ এপ্রিল ২৯ এপ্রিল চলবে। মোট ২২ কোচের মেল/এক্সপ্রেস ক্যাটেগরির ট্রেন চলবে।

গোরক্ষপুর-কলকাতা স্পেশাল ট্রেনের সময়সূচী

এবার আলোচনা করে নেওয়া যাক গোরক্ষপুর-কলকাতা স্পেশাল ট্রেনের সময়সূচী সম্পর্কে। ট্রেনটি প্রতি রবিবার গোরক্ষপুর থেকে সকাল ১০:০৫ নাগাদ ছাড়বে এবং পরের দিন সোমবার সেটি সকাল ৫:৪০ নাগাদ কলকাতা স্টেশনে ঢুকবে। ফিরতি পথে ট্রেনটি সেদিনই সকাল ৮:২৫ নাগাদ ছেড়ে যাবে এবং গোরক্ষপুর ঢুকবে মঙ্গলবার সকাল ৪:৩০ নাগাদ।

যাত্রাপথে ট্রেনটি রামকোলা, পডরৌনা, তমকুহী রোড, খাওয়ে জং, সিওয়ান, ছাপরা জং, সোনপুর জং, হাজীপুর জং, শাহপুর পটোরি, বরৌনি জং, কিউল জং, ঝাঝা, মধুপুর জং, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বর্ধমান জং ও নৈহাটি জংশনে থামবে। ২২ কোচের ট্রেন চলবে। এপ্রিল মাসে চলবে ট্রেনগুলি।

google button