‘মায়ের ভোগে ৪% DA?’ আশঙ্কায় পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা

Published:

Bengal DA Issue

সহেলি মিত্র, কলকাতাঃ প্রথম দফার ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে ডিএ নিয়ে উত্তেজনা (Bengal DA Issue)। এতদিন বকেয়া ডিএ (Dearness allowance) কেন দেওয়া হচ্ছে না, তা নিয়ে আওয়াজ তুলেছিলেন সরকারি কর্মীরা (Government Employees)। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সকল কর্মীকে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া টাকা দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এখন সরকারি কর্মীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার ঘোষণা অনুযায়ী ৪ শতাংশ ডিএ। সরকারি কর্মীদের আশঙ্কা, ভোটের আগে ৪ শতাংশ ডিএ ‘মা’-এর ভোগে চলে যাবে কিনা! চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

‘মা’-এর ভোগে ৪% DA?

গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে মাঝে এতটা সময় কেটে গেলেও সরকারের এই নিয়ে কোনওরকম হেলদোল নেই বলে অভিযোগ সাধারণ কর্মীদের। আদৌ মিলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মাঝে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ করলেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘গত ৫ ফেব্রুয়ারি, ২০২৬-এ বিধানসভায় বাজেট অধিবেশনে মাননীয়া ৪ শতাংশ ডিএ, এপ্রিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ১০ এপ্রিল হলে ডিএ-র নোটিফিকেশনের কোনও দেখা নেই।’

তিনি আরও লেখেন, ‘এপ্রিল বেতনের বিল ১৪/১৫ তারিখ পে অ্যান্ড অ্যাকাউন্টসে জমা পড়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে ৪ % ডিএ কি ‘মা’-এর ভোগে?’ এদিকে ডিএ না পেয়ে রেগে কাঁই শিক্ষক সমাজও। তাঁরা তো হুঁশিয়ারি দিয়েছেন ভোটে দেখে নেওয়ার। শিক্ষকদের অভিযোগ, একে তো ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া টাকা তাঁরা পাননি। অন্যদিকে বাজেটে ঘোষণা অনুযায়ী, বাড়তি ৪ শতাংশ মহার্ঘ্য ভাতাও তাঁরা পাননি। এমনকি হেলথ স্কিম নিয়ে বঞ্চনার শিকার হচ্ছে, সেই অভিযোগও তুলেছেন অনেকে বলে খবর। বঞ্চিতদের স্কেলে সবথেকে এগিয়ে শিক্ষকরা বলে দাবি করেছেন। ফলে এ সব বঞ্চনার প্রভাব ভোটে পড়বে বলে জানিয়েছেন সকলে।

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিটে ৯.২% সুদ, কোথায় করবেন বিনিয়োগ? জানুন সেরা ঠিকানা

বাজেটে মহার্ঘ্য ভাতার ঘোষণা

এমনিতে এতদিন সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছিলেন। তবে এই ঘোষণা মতো ডিএ বেড়ে ২২ শতাংশ হওয়ার কথা এবং তা পাওয়ার কথা। কিন্তু সেই টাকা এখনও মেলেনি। জারি হয়নি কোনও বিজ্ঞপ্তিও। ফলে এখন এও প্রশ্ন উঠছে, তাহলে কি এই হকের টাকা পেতে আবারও বৃহত্তর আন্দোলন কিংবা মামলা মকোদ্দমা করতে হবে? সেটা অবশ্য সময়ই বলবে।