ঢুকছে না অ্যাকাউন্টে টাকা, বন্ধ হয়ে গেল ‘রূপশ্রী’ প্রকল্প? চিন্তায় বহু পরিবার

Published:

Rupashree Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা (West Bengal Election 2026)। আর সেই নির্বাচনের ঘণ্টার মাঝেই কার্যত মাথায় হাত পড়ল ভাঙড় সহ দক্ষিণ ২৪ পরগনার বহু অভাবী পরিবারের। কারণ একটাই, নির্বাচন আচরণ বিধি জারি হওয়ার পর থেকে বাংলার জনপ্রিয় প্রকল্প রূপশ্রী প্রকল্পের (Rupashree Scheme) অনুদান নাকি থমকে গিয়েছে। যার ফলে মেয়ের বিবাহের খরচ সামলাতে গিয়ে একেবারে নাজেহাল হতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলির।

কেন আটকে দেওয়া হল অনুদান?

জানিয়ে রাখি, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুধ দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নিয়ম অনুযায়ী, নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই সরকারি কোনও প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো স্থগিত রাখা হয়, যাতে ভোটারদের প্রভাবিত করার কোনওরকম সুযোগ না থাকে। রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম কার্যকর হয়েছে। যার কারণে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে না।

এদিকে ভাঙড় ১, ভাঙড় ২ এবং ক্যানিং ২ ব্লকের বিডিও অফিসগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছে। কারণ, বিয়ের দিন ঘনিয়ে আসলেও অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকছে না। যে কারণে তাদের দুশ্চিন্তা বাড়ছে। এদিকে জয়পুর গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, আগামী ২১ এপ্রিল তার মেয়ের বিয়ে। নিয়ম মেনে একমাস আগেই প্রকল্পের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু ব্যাঙ্কে এক টাকাও আসেনি। বলে দিই, রুপাশ্রী প্রকল্পে ১৮ বছর পূর্ণ হলেই মেয়ের বিয়ের জন্য রাজ্য সরকার এককালীন ২৫,০০০ টাকা দিয়ে থাকে। বহু দরিদ্র পরিবারের আশা ভরসা এই প্রকল্প। আর এখন সেই টাকা না মেলার কারণে ধারদেনা করতে হচ্ছে নিম্নবিত্ত পরিবারগুলির।

আরও পড়ুন: জলের নিচে ছুটবে বুলেট ট্রেন, দীর্ঘ সুড়ঙ্গ খননের কাজ সম্পন্ন, বড় সফলতা ভারতের

তবে জেলা প্রশাসন সূত্রে খবর, পুরনো বা চালু প্রকল্পের ক্ষেত্রে ভোট চলাকালীন টাকা ছাড়তে হলে নির্বাচন কমিশনের অনুমতি দরকার হয়। আর এখনো পর্যন্ত কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও রকম অনুমতি মেলেনি। প্রশাসনিক আধিকারিকরা ইঙ্গিত দিচ্ছে, কমিশন অনুমতি দিলে বা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ মিটে গেলে তবেই হয়তো উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।

google button