সহেলি মিত্র, কলকাতাঃ গরমে কাহিল? শরীর ঠান্ডা করতে স্বপরিবারে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। এই গ্রীষ্মের মরসুমে ট্রেনের চাহিদা তুঙ্গে থাকে না রুটে। দিঘাও যার ব্যতিক্রম নয়। এহেন পরিস্থিতিতে যাত্রীদের কথা মাথায় রেখে মালদা থেকে দিঘার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন (Malda-Digha Train) চালানোর ঘোষণা করল পূর্ব রেল। এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল যা সকলের জেনে রাখা উচিৎ।
দিঘার উদ্দেশ্যে নতুন ট্রেনের ঘোষণা রেলের
পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন গ্রীষ্মকালীন মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন–দিঘা–মালদা টাউন স্পেশাল ট্রেন চালানো হবে। কবে, কোথা থেকে এবং কতদিন বিশেষ ট্রেনটি চলবে তা জানিয়েছে রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
ট্রেনের সময়সূচি কী?
রেল জানিয়েছে, প্রতি শনিবার মালদা টাউন থেকে দুপুর ১৩:১০ মিনিটে স্পেশাল ট্রেনটি ছাড়বে। এরপর একই দিনে রাত ২৩:০০টা নাগাদ দিঘায় পৌঁছাবে। এরপর সেদিনই রাত ২৩:৪০টা নাগাদ দিঘা থেকে ছেড়ে যাবে এবং মালদা ঢুকবে পরের দিন রবিবার সকাল ৯:২০ নাগাদ। ট্রেনটি যাত্রাপথে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ দেবে।
আরও পড়ুনঃ জলের নিচে ছুটবে বুলেট ট্রেন, দীর্ঘ সুড়ঙ্গ খননের কাজ সম্পন্ন, বড় সফলতা ভারতের
ট্রেনগুলি যাত্রাপথে উভয় পথেই নিউ ফরাক্কা, পাকুর, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনে থামবে। ট্রেনটি বীরভূম হয়ে আসার কারণে বীরভূমবাসীদেরও অনেক সুবিধা হবে। ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদা টাউন থেকে এবং ০৩৪৬৬ দীঘা থেকে যথাক্রমে ২ মে, ৯ মে, ১৬ মে, ২৩ মে, ৩০ মে, ৬ জুন, ১৩ জুন ও ২০ জুন। ট্রেনটিতে ২টি এসি ৩-টিয়ার , ৫টি স্লিপার শ্রেণী, ৭টি জেনারেল কামরা এবং ২টি জেনারেল লাগেজ থাকবে, সব মিলিয়ে ১৬ কোচের মেল/এক্সপ্রেস ক্যাটেগরির ট্রেন চলবে।












