সহেলি মিত্র, কলকাতাঃ গরমের মরসুম পড়তে না পড়তেই ট্রেনগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে যাত্রীদের। কারোর গন্তব্য পাহাড়, জঙ্গল তো কারোর আবার সমুদ্র। লক্ষ্য একটাই, গরমে শরীর ঠান্ডা রাখা। যদিও গরমের মরসুমে প্রতি বছরই বেশিরভাগ মানুষ ডেস্টিনেশন পাহাড়ে যেতে ইচ্ছুক হয়ে থাকেন। কিন্তু বাধ সাধে ট্রেনের টিকিট। গরমে সহজে পাহাড়গামী ট্রেনের টিকিট পাওয়া আর ভগবানের দেখা পাওয়া এক বিষয়। কিন্তু এবারে তা আর নয়। কারণ পাহাড়ের উদ্দেশ্যে হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেনের (Summer Special Train) ঘোষণা করল পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
একগুচ্ছ ট্রেন দিল রেল
জানা গিয়েছে, এই গ্রীষ্মে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, হাওড়া ও গুয়াহাটি এবং শিয়ালদহ ও গুয়াহাটির মধ্যে কিছু আনরিজার্ভড স্পেশাল ট্রেন চালানো হবে। চলুন জেনে নেবেন ট্রেনগুলির খুঁটিনাটি সম্পর্কে।
হাওড়া-গুয়াহাটি আনরিজার্ভড স্পেশাল ট্রেন
প্রথমেই আসা যাক ট্রেন নম্বর ০৩০৫৩/০৩০৫৪ হাওড়া – গুয়াহাটি – হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেন সম্পর্কে। ০৩০৫৩ হাওড়া – গুয়াহাটি আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে আজ ৭ এপ্রিল মঙ্গলবার রাত ২০.০০ মিনিটে ছাড়বে। অপরদিকে ট্রেন নম্বর ০৩০৫৪ গুয়াহাটি – হাওড়া আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি গুয়াহাটি থেকে ৮ এপ্রিল বুধবার সন্ধে ১৯.০০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
যাত্রাপথে উল্লেখিত ট্রেনটি বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট জংশন, নিউ ফরাক্কা জংশন, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি জংশন, ধুপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার স্টেশনে স্টপেজ দেবে। রেলের তালিকা অনুযায়ী, এছাড়াও নিউ আলিপুরদুয়ার, কোকারাঝাড়, নিউ বঙাইগাঁও জংশন, গোয়ালপাড়া টাউন এবং কামাখ্যা জংশন। স্টেশনে দাঁড়াবে। উল্লেখিত ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণী/চেয়ার কার/স্লিপার শ্রেণী ১৮টি এবং এসএলআরডি ২ মিলিয়ে মোট ২০টি কোচ থাকবে। অর্থাৎ সহজেই ট্রেনের টিকিট পেয়ে যাবেন আপনি।
আনরিজার্ভড স্পেশাল ট্রেন
अनारक्षित स्पेशल ट्रेन
UNRESERVED SPECIAL TRAIN pic.twitter.com/1W2WQ81H07— Eastern Railway (@EasternRailway) April 6, 2026
শিয়ালদা-গুয়াহাটি আনরিজার্ভড ট্রেন
এবার আসা যাক ০৩১৬৭/০৩১৬৮ শিয়ালদহ – গুয়াহাটি – শিয়ালদহ আনরিজার্ভড স্পেশাল ট্রেন সম্পর্কে। রেল জানিয়েছে, ট্রেন নম্বর ০৩১৬৭ শিয়ালদহ – গুয়াহাটি আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি আজ শিয়ালদহ থেকে ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০.৪০ মিনিটে ছাড়বে। অন্যদিকে ট্রেন নম্বর ০৩১৬৮ গুয়াহাটি – শিয়ালদহ আনরিজার্ভড স্পেশাল ট্রেনটি আসামের গুয়াহাটি থেকে ৮ এপ্রিল বুধবার সকাল ১১টা নাগাদ ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে।
আরও পড়ুনঃ শিক্ষক, কর্মীদদের ডিএ দেওয়ার তোরজোড় রাজ্যের! নামের তালিকা তলব নবান্নর
যাত্রাপথে ট্রেনটি ডানকুনি জংশন, বর্ধমান জংশন, বোলপুর শান্তিনিকেতন, আহমদপুর জংশন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট জংশন, মুরারই, পাকুড়, নিউ ফরাক্কা জংশন, মালদা টাউন, সামসি, আজমনগর রোড, বারসোই জংশন, ডালখোলা, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ী রোড জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, জলপাইগুড়ি রোড, নিউ ময়নাগুড়ি, ধুপগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, গোসাইগাঁও হাট, ফকিরাগ্রাম জংশন, কোকরাঝাড়, বাসুগাঁও, নিউ বঙাইগাঁও জংশন, বরপেটা রোড, রঙ্গিয়া জংশন এবং কামাখ্যা জংশনে দাঁড়াবে। সাধারণ দ্বিতীয় শ্রেণী/স্লিপার শ্রেণী মিলিয়ে মোট ১৭টি কোচ থাকবে।












