নতুন অর্থবর্ষে GPF-এ সুদের হার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, এবার কত রেট?

Published:

GPF Interest Rate

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন অর্থবর্ষের শুরুতেই জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার (GPF Interest Rate) ঘোষণা করে ফেলল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর (Government of West Bengal)। নবান্ন সূত্রে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সুদের হারে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। যার ফলে আগের ত্রৈমাসিকগুলির মতো এবারও সুদের হার অপরিবর্তিত থাকবে।

নির্দেশিকা জারি অর্থ দফতরের

গত ৯ এপ্রিল অর্থ দফতরের গ্রুপ-জে শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার মেমো নম্বর ০৭০-এফ(জে)। রাইটার্স বিল্ডিং থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের সঞ্চিত প্রভিডেন্ট ফান্ডের উপরে বার্ষিক ৭.১% হারে সুদ পাবে, যা আগের রেটের সমান।

নয় নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকা কিছু ফান্ডগুলোতে এই সুদের হার কার্যকর হবে। যে তালিকায় রয়েছে—

  • জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যেটি শুধুমাত্র সাধারণ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য।
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, যেখানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের অবদান থাকে।
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ, এটি ১৯৮৩ সালের আইন অনুযায়ী পরিচালিত প্রভিডেন্ট ফান্ড এবং
  • স্টেট অ্যাকাউন্টের আওতায় থাকা অন্যান্য সমতুল্য প্রভিডেন্ট ফান্ড।

আরও পড়ুন: পেয়েছিলেন ‘মহাবীর চক্র’ সম্মান, প্রয়াত কার্গিল যুদ্ধের নায়ক ‘লাদাখের সিংহ’ সোনম ওয়াংচুক

বলাই বাহুল্য, দীর্ঘদিন ধরে সুদের হার ৭.১% স্থির রয়েছে, যা কর্মচারীদের সঞ্চয়ের ধারাবাহিকতাকে বজায় রাখছে। আর রোপা ২০১৯ কার্যকর হওয়ার পর কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাওয়ার কারণে জিপিএফ কাটার পরিমাণ অনেকটাই বেড়েছে। এর ফলে বড় অংকের সঞ্চয়ের উপর চক্রবৃদ্ধি হারে সুদ দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বলেই মত বিশেষজ্ঞদের। কিন্তু বাজার মূল্যের ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে সুদের হার বৃদ্ধি না পাওয়ার কারণে কর্মচারীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছে।

রাজ্যের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তি- ক্লিক করে ডাউনলোড করুন