বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের কথা ভেবে সামাজিক প্রকল্প যুবসাথী চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Banglar Yuva Sathi)। রাজ্যের সাম্প্রতিক বাজেটে এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করার পরই মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাংলায় বসবাসকারী যোগ্য প্রত্যেক বেকার এই প্রকল্পের 1500 টাকা পাবেন। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আগামী 15 আগস্ট থেকেই মাসিক ভাতা বিলি করা শুরু হবে এই প্রকল্পে। তবে কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, আগস্ট নয়, এপ্রিলের প্রথম দিন থেকেই যুবসাথীর নির্দিষ্ট অর্থ ঢুকবে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এমন ঘোষনার পরই রাজ্যের এই প্রকল্প নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যেগুলির মধ্যে সবচেয়ে আলোকিত হয়ে রয়েছে একটি প্রশ্ন। তা হল, বেসরকারি চাকরি করলে কি এই প্রকল্পের মাসিক ভাতা পাওয়া যাবে?
কারা আবেদন করতে পারবেন?
রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, 21 থেকে 41 বছর বয়সী রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্প থেকে মাসিক ভাতা পেতে হলে একজন বেকার যুবক বা যুবতিকে ন্যূনতম মাধ্যমিক পাস করতেই হবে। সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই যুবসাথীর জন্য আবেদন করা যাবে। এখানে বলে রাখা প্রয়োজন, যে সমস্ত ব্যক্তিরা লক্ষীর ভান্ডার বা কৃষক বন্ধুর মতো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে মাসিক ভাতা পান তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
তবে সরকার জানিয়েছে যাঁরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, বিকাশ ভবন স্কলারশিপ, ঐক্যশ্রী, শিখ্যশ্রীর মতো বিভিন্ন প্রকল্প থেকে অর্থ পেয়েছেন বা পাচ্ছেন তাঁরা যুবসাথী থেকেও নির্ধারিত মাসিক ভাতা অর্থাৎ 1500 টাকা পাবেন। তবে যাঁরা পশ্চিমবঙ্গের বাসিন্দা অথচ মাধ্যমিক উত্তীর্ণ নন, লক্ষীর ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্প থেকে টাকা পান তাঁরা বেকার ভাতা থেকে বঞ্চিত হবেন।
অবশ্যই পড়ুন: বাংলাদেশ, চিনের কাছেই নামল ভারতীয় যুদ্ধবিমান, অসমের রানওয়ের বিশেষত্ব কী
কবে থেকে শুরু হচ্ছে আবেদন?
এখনও পর্যন্ত যা খবর, যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি থেকে চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে ক্যাম্প করে এই প্রকল্পের কাজ চালাবে রাজ্য সরকার। সেই ক্যাম্পগুলিতেই প্রত্যেকদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রকল্পের আবেদন গ্রহণ করার কাজ চলবে। একই সাথে যাঁরা এই প্রকল্পে আবেদনের আগে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তারাও ওই ক্যাম্প থেকেই সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
অবশ্যই পড়ুন: ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষা বৈভব সূর্যবংশীর, পরীক্ষাকেন্দ্রে বিশেষ ট্রিটমেন্ট পাবেন খুদে তারকা?
বেসরকারি চাকরি করলেও মিলবে যুবসাথী?
প্রথমেই বলে রাখি, রাজ্য সরকারের তরফে নতুন প্রকল্প চালু করার পাশাপাশি একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যাঁরা আদতেই বেকার অর্থাৎ যাঁদের কাছে অর্থ আয়ের কোনও উৎস নেই অর্থাৎ সরকারি বা বেসরকারি চাকরি নেই, তাঁরা এই প্রকল্প থেকে মাসিক ভাতা পাবেন। যদিও বেসরকারি চাকরিজীবীরা যুবসাথী থেকে 1500 টাকা পাবেন কিনা তা নিয়ে আলাদা করে রাজ্য সরকারের তরফে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। তবে অনেকেই মনে করছেন, মোটা আয়ের বেসরকারি চাকরি করলে এই প্রকল্প থেকে আয় করা যাবে না। কারও দাবি, বেসরকারি চাকরি সেই সাথে নিজেদের নামে TAX ফাইল থাকলে এই প্রকল্পের টাকা মিলবে না। এক কথায়, সু প্রতিষ্ঠিত বেসরকারি চাকুরীজীবীরা এই প্রকল্প থেকে মাসিক ভাতা পাবেন না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে ফ্রিল্যান্সার কিংবা কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে।











