দ্রুত হবে কর্মীদের পদন্নোতি প্রক্রিয়া, এই প্রথম এত বড় সিদ্ধান্ত নবান্নর

Published:

Nabanna
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ প্রশাসনিক বিভিন্ন দফতরের মধ্যে সামঞ্জস্য নিয়ে আসার উদ্দেশ্যে নবান্নে (Nabanna) নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মঙ্গলবার, নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভা ন’টি ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে’ বিভিন্ন পে-লেভেলে অতিরিক্ত ২০ শতাংশ পদ সৃষ্টির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পরেই সম্মিলিতভাবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের ৪৬ টি দফতরের সঙ্গে আলোচনার পরেই নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে একই ধরনের দায়িত্বে থাকা বিভিন্ন পরিষেবার মধ্যে ভারসাম্য সুনিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

 রাজ্য সরকারের লাভ কী?

আসলে, প্রায়শই শোনা যায় যে প্রশাসনের একই পদে দীর্ঘ দিন কোনো ব্যক্তি কর্মরত রয়েছে, অথচ তাঁর পদোন্নতি (Promotion) হয়নি। রাজ্যের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পদোন্নতির প্রক্রিয়া দ্রুত এগোবে। যারা দীর্ঘদিন ধরে একই পদে কাজ করছেন, তাঁরা উচ্চতর পদে নিজেদের যোগ্যতা দাবি করার সুযোগ পাবেন। পদোন্নতি হলে কাজের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। উৎসাহ বৃদ্ধি পেলে আরো মসৃণ হবে প্রশাসনিক কাজকর্ম।

কাজের যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর পদোন্নতি বা প্রমোশন পাওয়া গেলে, বিভিন্ন দফতরের উচ্চ পদে অভিজ্ঞ কর্মী নিয়োগ করার সুযোগ পাবে রাজ্য সরকার। আগে, এই ব্যবস্থা না থাকার ফলে পদোন্নতির প্রক্রিয়া হতো অনেক ঢিমে তালে। নবান্নে গৃহীত হওয়া এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে কর্মীদের পাশাপাশি রাজ্য সরকারও উল্লেখযোগ্যভাবে সুফল লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে।

আর কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

প্রাথমিকভাবে শুধু ন’টি পরিষেবার কথা উল্লেখ করা হলেও, আগামী দিনে রাজ্যের এই পদক্ষেপের পরিধি আরও বৃদ্ধি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্য স্টেট কনস্টিটিউটেড সার্ভিসগুলিতে তথা পরিষেবাগুলোতেও যাতে অতিরিক্ত পদ সৃষ্টি করা যায়, সে ব্যাপারেও দেওয়া হয়েছে সম্মতি। অর্থাৎ, সংশ্লিষ্ট সমস্ত পরিষেবায় যাতে কাঠামোগত সংশোধন করা হয়, সে ব্যাপারে নেওয়া হয়েছে উদ্যোগ। মুখ্যমন্ত্রীর দাবি, কাঠামো সংশোধন করার এই বৃহৎ প্রয়াস রাজ্যে এই প্রথম।

আরও পড়ুনঃ মিলবে ৩০০০, বিনামূল্যে প্রশিক্ষণ! জানুন যোগ্যশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট

WBCS অফিসারেরা দু’বছর প্রবেশনে থাকার পর, তিন বছরের মাথায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বা BDO হওয়ার সুযোগ পাবেন। এর পর মহকুমাশাসক বা SDO হওয়ার সুযোগ আসবে সেই অফিসারের কাছে, মুখ্যমন্ত্রী জানিয়েছে। ‘স্টেট কনস্টিটিউটেড সার্ভিস’ আসলে কী? রাজ্য সরকারের অধীনস্থ সংবিধিবদ্ধ বা ক্যাদারবিত্তিক যে সমস্ত পরিষেবা রয়েছে, সেগুলোকে একযোগে বোঝাতে স্টেট কনস্টিটিউটেড সার্ভিস- এই টার্মটি ব্যবহার করা হয়। মহকুমাশাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট, সিভিল জজ সহ বিভিন্ন বিচার বিভাগীয় পদ, পুলিশের ডিএসপি ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার, রাজ্যের আর্থিক বিষয় দেখাশোনা করার দফতর, সমবায় দফতরের বিভিন্ন প্রশাসনিক পদ, শ্রম দফতর বিভিন্ন পদ, খাদ্য ও সরবরাহ দফতরের শীর্ষ আধিকারিক, কর্মসংস্থান দফতরের বিভিন্ন পদ ইত্যাদি নবান্নের সম্প্রতিতম এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now