জন্মাষ্টমীর পরই মহালক্ষ্মীর আশীর্বাদে খুলবে পাঁচ রাশির ভাগ্য, কর্মজীবনে নতুন সুযোগের সাথে হবে অর্থ প্রাপ্তি

Published:

Mahalakshmi Raj Yoga

অনন্যা সরকার, কলকাতা: আজ, ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী। এই পবিত্র তিথি শেষে একাধিক গ্রহের সন্নিবেশে একটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আগামী ৫ সেপ্টেম্বর চন্দ্র ও মঙ্গলের সংযোগে মহালক্ষ্মী রাজযোগ (Mahalakshmi Raj Yoga) সৃষ্টি হবে। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল সাহস, শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও চন্দ্র আবেগ, মন এবং অর্থের সাথে জড়িত। তাই এই দুটি গ্রহের সংযোগকে আর্থিক ও ব্যবসায়িক উন্নতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে, এই গ্রহাবস্থার প্রভাব সব রাশির ওপর সমান হবে না। কয়েকটি রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুযোগ, আয় বৃদ্ধি, ব্যবসায় লাভ এবং আর্থিক সমস্যার মেটার সম্ভাবনা দেখা যাচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চন্দ্র-মঙ্গলের সংযোগে সৃষ্ট মহালক্ষ্মী রাজযোগে বিশেষ ফল লাভ করতে চলেছেন কোন রাশির জাতক-জাতিকারা। 

বৃষ রাশি

জন্মাষ্টমীর পরবর্তী সময়টি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিকভাবে শুভ বলে মনে করা হচ্ছে। ব্যবসায় লাভের নতুন সুযোগ আসতে পারে এবং পূর্বে করা বিনিয়োগ থেকে লাভবান হওয়া হতে পারেন এইসময়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের শুভ প্রভাবে আর্থিক লাভের নতুন পথ খুলে যেতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

সিংহ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বেশ ইতিবাচক হতে চলেছে। চাকুরীজীবীরা নতুন দায়িত্ব বা কর্মজীবনে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও আচমকা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় ধর্মীয় বা শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবারে একটি ইতিবাচক পরিবেশ বিরাজ করতে পারে।

আর পড়ুন: মৃগশিরা নক্ষত্রে চিন্তা দূর, ইউটার্ন মারবে ভাগ্য! আজকের রাশিফল, ৪ সেপ্টেম্বর

তুলা রাশি

জ্যোতিষশাস্ত্র মতে, বিশেষ মহালক্ষ্মী রাজযোগটি তুলা রাশির জাতক-জাতিকাদের আয়ের নতুন পথ খুলে দিতে পারে। পেশাগত ক্ষেত্রে, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যুক্ত ব্যক্তিরা এই সময়ে বিশেষ সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদেরও মুনাফা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক-জাতিকা যারা ধর্মীয় সামগ্রী বা পূজা-অর্চনার পণ্য নিয়ে কাজ করেন, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল হবে।

ধনু রাশি

ধনু রাশির ক্ষেত্রে আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার ইঙ্গিত রয়েছে এই বিশেষ যোগে। বেতনভোগী ব্যক্তিদের আয় বাড়তে পারে, অন্যদিকে ব্যবসায়ীদের দৈনিক আয়েও বৃদ্ধি দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পরিবারের বয়স্ক সদস্যের কাছ থেকে আর্থিক সহায়তা বা সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পড়ুয়ারা পরিবার বা আত্মীয়দের কাছ থেকে সহায়তা পেতে পারেন।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টি আর্থিকভাবে বেশ ভালো। জ্যোতিষশাস্ত্র বলছে, এসময় শুক্রের অনুকূল অবস্থান থাকার কারণে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। ব্যবসায়ের ক্ষেত্রে বড় সুযোগ আসতে পারে, যা আয় বৃদ্ধির পথ প্রশস্ত করবে। দীর্ঘদিন ধরে যে বিষয়ে দুশ্চিন্তা করছে, তার সমাধান হতে পারে। পরিবারের সদস্যদের থেকে আর্থিক সহায়তা পেতে পারেন এসময়।