সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লটারিই ভাগ্য ফেরাতে পারে এই ৬ রাশির!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery Horoscope) কেটেই ভাগ্যের চাকা ঘুরেছে এমন মানুষের উদাহরণ এ ভূ-ভারতে কম নেই। তবে এমন মানুষেরও উদাহরণ রয়েছে যাঁরা লটারি কেটেই একপ্রকার নিঃস্ব হয়ে গিয়েছেন। আসলে লটারি থেকে অর্থ প্রাপ্তি নির্ভর করে ব্যক্তির রাশি চক্রের উপর। বিভিন্ন মাসের বিভিন্ন সময়ে লটারি থেকে মোটা টাকা আয়ের সম্ভাবনা থাকে বেশ কিছু রাশির। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের (September Lottery Prediction) প্রথম সপ্তাহ বা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যেও বেশ কিছু রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি রয়েছে। এক নজরে দেখে নিন তালিকা।

লটারি কেটে ভাগ্য ফিরবে এই 6 রাশির!

বৃষ রাশি

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে এই রাশির ব্যক্তিরা লটারি থেকে মোটা টাকা আয় করতে পারেন! তবে লটারি কাটাকে অভ্যাসে পরিণত করলে চলবে না।

সিংহ রাশি

আগামী সপ্তাহটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় সিংহের ব্যক্তিদের ভাগ্যে আকস্মিক পরিবর্তন ঘটতে পারে। লটারি থেকে আয় হতে পারে মোটা টাকা। তবে অধিক অর্থ লটারিতে খরচ করার চলবে না। এমনটা করলে ক্ষতি হবে আপনারই।

তুলা রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ তুলা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতির হতে চলেছে। এই সময় লটারি থেকে আকস্মিক অর্থ প্রাপ্তির সুযোগ রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। তবে লটারির নম্বর চয়নের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন।

ধনু রাশি

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটা আর্থিক দিক থেকে শুভ হতে চলেছে ধনু রাশির ব্যক্তিদের জন্য। বছরের অন্যান্য সময়ে খুব একটা ভাগ্য ভাল না গেলেও সেপ্টেম্বরের প্রথম ভাগটা এই রাশির ব্যক্তিদের জন্য ইতিবাচক হতে চলেছে বলেই মনে করছেন অভিজ্ঞ জ্যোতিষবিদরা।

 কুম্ভ রাশি

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে লটারি কাটলে হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই সময়টা কুম্ভের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ হতে চলেছে। তবে লটারি কাটার ক্ষেত্রে সচেতন থাকা প্রয়োজন।

আরও পড়ুন: নেপালের বন্যায় বেরিয়ে এল ১৭ কোটি বছরের প্রাচীন শালগ্রাম শিলা? জানুন আসল ঘটনা

মীন রাশি

মীন রাশির ব্যক্তিদের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহটা আর্থিক দিক থেকে খানিকটা অনুকূল হবে। তবে এই সপ্তাহে বেশি লটারি কাটার প্রতি ঝুঁকলে চলবে না। বরং দু একটা লটারি কেটে দেখতে পারেন। ভাগ্য বদলানোর থাকলে অল্পতেই হতে পারে অর্থ প্রাপ্তি।

(দাবিত্যাগ: রাশিফল বা জ্যোতিষ কোনওটিই লটারি থেকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয় না। বরং লটারি থেকে অর্থ উপার্জন নির্ভর করে ব্যক্তির ভাগ্যের উপর। কাজেই এই প্রতিবেদনকে বিনোদন হিসেবে দেখাই ভাল। এই প্রতিবেদনের উপর নির্ভর করে লটারি কাটতে যাবেন না। সামর্থের বাইরে গিয়ে অর্থ খরচ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।)

google button