স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতেই হবে, টাটা সন্সকে বিরাট ধাক্কা দিল RBI

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) কাছে বড় ধাক্কা খেলো টাটা সন্স (Tata Sons)। কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটির গভর্নর সঞ্জয় মালহোত্রা একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, টাটা গ্রুপের মালিকানাধীন বৃহৎ নন-ব্যাঙ্কিং কোম্পানি টাটা সন্সকে ভারতীয় শেয়ার বাজারে তালিকাভুক্ত হতেই হবে। বলাই বাহুল্য, শেয়ার বাজারে নাম লেখাতে চাইছিল না টাটা সন্স। বরং বিকল্প হিসেবে অন্য কোনও পথ বাতলে দেওয়ার জন্য RBI এর কাছে খুব শীঘ্রই আবেদন জানাতে চলেছিল তারা। তবে তার আগেই রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল, স্টক এক্সচেঞ্জে টাটা সন্সের তালিকাভুক্তি বাধ্যতামূলক!

ঠিক কী জানালেন RBI-র গভর্নর?

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর একেবারে খোলাখুলি জানান, টাটা সন্সের মতো বড় এনবিএফসি এবং সিআইসিগুলো গ্রুপ সংস্থাগুলির তহবিল সংগ্রহের জন্য সংস্থাগুলির হিসাব ব্যবহার করে। সঞ্জয় মালহোত্রার কথায়, “কোনও NBFC বা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি RBI-এর সংজ্ঞা অনুযায়ী ‘আপার লেয়ার’-এর অন্তর্ভুক্ত হলে, তাকে শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে হবে।”

এদিন কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটির প্রধান আরও বলেন, এই ধরনের সংস্থাগুলি ব্যাঙ্ক বা কর্পোরেট বন্ডের মাধ্যমে জনসাধারণের অর্থের সাথে সরাসরি যুক্ত হতে পারে। অর্থাৎ এই ধরনের সংস্থার স্টকে বিনিয়োগ করার সুযোগ থাকে বিনিয়োগকারীদের। RBI এর গভর্নরের মন্তব্যের পরই টাটা সন্সের IPO নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। যদিও এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থাটি।

আরও পড়ুন: গিয়েছিলেন নানা কাজে, ‘বাংলাদেশের মহিলাদের অন্তঃসত্ত্বা করে ফেরত পাঠালো সৌদি আরব!’

বলে রাখা প্রয়োজন, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশের পর শেষ পর্যন্ত টাটা সন্স যদি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়, সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা সরাসরি এই সংস্থার শেয়ার কেন বেচা করতে পারবেন। তবে আপাতত টাটা সন্স রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের এই নির্দেশিকার পর কী পদক্ষেপ নেয় বা ভবিষ্যতে এই সংস্থার গতিবিধি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে সকলের!

google button