বাজার ধাক্কা খেলেও আপনার পকেট ভরাবে এই ৫ স্টক! বাজি ধরেছেন বিশেষজ্ঞরা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান-আমেরিকা যুদ্ধের কারণে গোটা বিশ্ব বাজারে বেড়েছে অনিশ্চয়তা। সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে তেলের দাম। ধীরে ধীরে বাড়ছে মুদ্রাস্ফীতিও। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারেও (Stock To Buy)। সাম্প্রতিক সময়ে ভারতীয় শেয়ারবাজার কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছে না। সাময়িক উত্থান হলেও পরক্ষণে বড় ধাক্কা খাচ্ছে বাজার। এমন অনিশ্চয়তার মধ্যেও বিশেষজ্ঞরা বেশকিছু স্টকে আস্থা রেখেছেন। তাঁদের একেবারে সাফ দাবি শেয়ার বাজার ধাক্কা খেলেও দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাবে কয়েকটি স্টক। আজকের প্রতিবেদনে রইলো এমনই 5 স্টকের তালিকা।

এই স্টকগুলি বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিতে পারে

প্রথম স্টক

বিখ্যাত ব্রোকারেজ ফার্ম বিএনপি পারিবাস তাদের প্রতিবেদনে একেবারে স্পষ্ট করে জানিয়েছে শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্যেও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে পারে। এই মুহূর্তে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম রয়েছে 3210 টাকা। স্টকটি বর্তমানে লসে রান করলেও এই ব্রোকারেজ ফার্ম বলছে আগামী দিনে এই স্টক বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফোটাবে।

দ্বিতীয় স্টক

জনপ্রিয় ব্রোকারেজ ফার্মটি ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের স্টকে বাজি ধরেছে। এই ফার্মের বিশেষজ্ঞদের দাবি আগামী দিনে এই সংস্থার স্টক বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দেবে। মূলত সে কারণেই এই স্টকটিকে বাই রেটিং অর্থাৎ দ্রুত কিনে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। বলে রাখি, এই মুহূর্তে এই স্টকের দাম 5,570 টাকায় দৌড়চ্ছে।

তৃতীয় স্টক

সাম্প্রতিককালে শেয়ারবাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বেশিরভাগ সময় বিনিয়োগকারীদের লাভের ঘরে রেখেছিল ICICI Bank এর স্টক। বাজার বিশেষজ্ঞদের দাবি, আগামীতে বাজারে বড়সড় ধস নামলেও এই স্টক দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন প্রদান করবে। এই মুহূর্তে ICICI এর একটি স্টকের দাম রয়েছে 1347 টাকে। তবে সময়ের সাথে সাথে এই স্টকের দাম অনেকটাই বাড়বে বলেই মনে করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: গরমে মোজা খুললেই বাজে গন্ধ? চিন্তা নেই, সহজ ৪ উপায়ে মিলবে মুক্তি

চতুর্থ স্টক

ব্রোকারেজ ফার্ম বিএনপি পারিবাস দাবি করছে, আগামী দিনে যেসব স্টক বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিতে পারে সেগুলির তালিকায় প্রথম দিকেই নাম আসে ভারতী এয়ারটেলের। এই স্টক বাজারের অনিশ্চয়তার মধ্যে সাময়িক ধাক্কা খেলেও পরবর্তীতে ফের মাথা তুলে দাঁড়াবে। বলে রাখা প্রয়োজন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতী এয়ারটেলের একটি স্টকের দাম 1866.40 টাকা।

পঞ্চম স্টক

ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক HDFC। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এই ব্যাঙ্কের নিজস্ব স্টক HDFC Bank Ltd আগামী দিনে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিতে পারে। শেয়ারবাজারে বড় ধস নামলেও এই স্টক সহজে ভেঙে পড়বে না বলেই দাবি করছেন বাজার বিশেষজ্ঞরা। আজকের দিনে দাড়িয়ে এই স্টকের দাম 793 টাকা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)