মাত্র ৬ মাসে ৫৪১% রিটার্ন দিয়ে নজর কেড়ে নিল এই শেয়ার, বাড়ছে দাম!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) একেবারে ঝড় তুলেছে স্টারলাইট টেকনলোজিসের শেয়ার। সম্প্রতি এই সংস্থা চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। সংস্থাটির রিপোর্টে দেখা গিয়েছে, এই সংস্থার কর পরবর্তী মুনাফা এক ধাক্কায় 870 শতাংশ বেড়ে 197 কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে গত বছর এই কোম্পানির কর পরবর্তী মুনাফা গিয়ে দাঁড়িয়েছিল 10 কোটি টাকায়। এক কথায়, সংস্থাটি তাদের ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করার কারণে কোম্পানির শেয়ারের দাম একেবারে দ্রুত গতিতে বেড়েছে।

মাত্র 6 মাসে শেয়ারের দাম বেড়েছে 543 শতাংশ

চলতি আর্থিক বছরে সংস্থাটির মুনাফা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে রাজস্বের পরিমাণও। স্টার লাইটের রাজস্ব বছরে 87 শতাংশ বেড়ে 1990 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। যেখানে 2026 অর্থ বর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এর রাজস্বের পরিমাণ ছিল 1441 কোটি টাকা। সহজ ভাষায় বলতে গেলে, বিগত দিনগুলিতে এই সংস্থা নিজেদের ব্যবসায় সব দিক থেকেই লাভবান হয়েছে। আর ঠিক সে কারণেই এই শেয়ারের দাম বেড়েছে ঝড়ের গতিতে।

বলাই বাহুল্য, গত জানুয়ারি মাসে এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 87 টাকার কাছাকাছি। সেখান থেকে মাত্র ছয় মাসের মধ্যে এই সংস্থা বিনিয়োগকারীদের 541 শতাংশ রিটার্ন দিয়েছে। বর্তমানে এই সংস্থার একটি শেয়ার বিক্রি হচ্ছে 565 টাকায়। চলতি আর্থিক বছরে আজ পর্যন্ত এই কোম্পানির শেয়ার থেকে 451 শতাংশ রিটার্ন মিলেছে। যেখানে গত তিন মাসে এই সংস্থার শেয়ারের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

অবশ্যই পড়ুন: বাড়িতেই নিরামিষ স্টাইলে বানিয়ে ফেলুন সয়াবিনের মুইঠ্যা, রইল রেসিপি

প্রসঙ্গত, দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ার সর্বোচ্চ 684.45 টাকা এবং সর্বনিম্ন 84.65 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, আগামীতে এই কোম্পানির শেয়ার থেকে মোটা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। কয়েকটি ব্রোকারেজ ফার্ম ইতিমধ্যেই এই শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)