এবার অল্লু অর্জুন কাঁপাবে অর্ধ মানব রূপে! প্রকাশ্যে এল ‘RAAKA’-র পোস্টার

Published:

Raaka Allu Arjun

সহেলি মিত্র, কলকাতাঃ প্রতীক্ষার অবসান। অবশেষে সামনে এল দীর্ঘ প্রতীক্ষিত ‘RAAKA’। আগে নাম ছিল AA22xA6। কিন্তু এখন তা বদলে ‘RAAKA’ রাখা হয়েছে। অবশ্য কোনও টিজার বা ট্রেলার সামনে আসেনি, শুধুমাত্র নিজের রোমাঞ্চক লুক সামনে এনেছেন অভিনেতা অল্লু অর্জুন।

প্রকাশ্যে অল্লু অর্জুনের ‘RAAKA’-র লুক

আজ দক্ষিণের জনপ্রিয় তারকা আলু অর্জুনের (Allu Arjun) ৪৪তম জন্মদিনে AA22xA6-এর নির্মাতারা শুধু ছবিটির নামই প্রকাশ করেননি, বরং অভিনেতার ফার্স্ট লুকও প্রকাশ করেছেন। এদিকে অভিনেতার লুক দেখে চমকে গিয়েছেন সকলে। অ্যাটলির এই ছবিতে প্রধান চরিত্রে ল্লু অর্জুনের পাশাপাশি অভিনয় করছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন । প্রজেক্টটির আসল নাম ছিল AA22xA6, কিন্তু এখন এর একটি নতুন নাম দেওয়া হয়েছে। ছবিটির নাম রাখা হয়েছে ‘রাকা’।

বুধবার সান পিকচার্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্টারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, “AA22xA6 এখন রাকা। এমন এক জগতের জন্য প্রস্তুত হন যা সমস্ত সীমা অতিক্রম করে।” এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। শেষ পর্যন্ত যা খবর পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই এটি ২ লাখ ৫২ হাজারের বেশি লাইক ও অগুনতি কমেন্ট করা হয়েছে মানুষের তরফে। নির্মাতাঁদের পাশাপাশি অভিনেতা অল্লু অর্জুনও নিজের লুক এবং সিনেমার নামটি নিজের সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। লিখেছেন, ‘অপেক্ষার অবসান, রাকার জন্য তৈরি থাকুন।’

অভিনেতার রূপ দেখে অবাক দর্শক

‘রাকা’ সিনেমার টাইটেল পোস্টারে অল্লু অর্জুনের একটি ক্লোজ-আপ শট রয়েছে। দেখা যাচ্ছে, অভিনেতার চুল অর্ধেক সিঁথি করা, ধারালো নখওয়ালা পশুর মতো থাবায় মুখ ঢাকা, ভয়ঙ্করভাবে উঁকি দিচ্ছে তার কালো চোখ দুটি এবং ঘন গোঁফ। অল্লুর এই লুকটি বেশ আকর্ষণীয়, বিশেষ করে তার তীক্ষ্ণ দৃষ্টি এবং ন্যাড়া মাথা, যা তার চরিত্রকে এক রহস্যময় ও শক্তিশালী করে তুলেছে। অনেকে বলছেন, অভিনেতা হয়তো নেকড়ে মানুষের ভূমিকায় অভিনয় করবেন। কমেন্ট দেখে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ কতটা আগ্রহী সিনেমাটি দেখার জন্য।

 

আরও Allu Arjun RAAKA