বিক্রম ব্যানার্জী, কলকাতা: একদিকে দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত বাঙালি। ঠিক সেই আবহে মুম্বইয়ের জুহুতে বলিউড তারকা টাইগার শ্রফের (Tiger Shroff) উপর চলল গুলি! যদিও বুলেট শরীর স্পর্শ করতে পারেনি অভিনেতার। সূত্রের যা খবর, বলিউড অভিনেতা বর্তমানে সুস্থ থাকলেও গুলি লেগেছে তাঁর গাড়ির চালক এবং এক রিক্সা চালকের। ঠিক কে বা কারা টাইগারকে লক্ষ্য করে গুলি চালালো, এমন প্রশ্ন যখন চারিদিকে উঠছে সেই আবহে গোটা ঘটনার দায় নিল লরেন্স বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi)।
টাইগারের উপর হামলার দায় নিল লরেন্স গ্যাং
বলিউড অভিনেতা টাইগারের উপর হামলার ঘটনার কিছুক্ষণের মধ্যেই একটি ভয়েস নোট প্রকাশ করেন অনিল পন্ডিত নামক এক ব্যক্তি। সেখানেই জ্যাকি পুত্রের উপর হামলার দায় নেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে জানানো হয়েছে, যে সমস্ত অভিনেতারা সলমান খানের সাথে কাজ করেছেন তাঁরা প্রত্যেকেই তাঁদের নজরে রয়েছেন। শুধু তাই নয়, ওই ভয়েস নোটে অনিল পান্ডে নামক ব্যক্তি এও জানিয়েছেন, টাইগার শ্রফ সহ অন্যান্য অভিনেতাদের বারবার বোঝানো হয়েছে যাতে তাঁরা সলমানের সাথে কাজ না করেন। কিন্তু সে কথা নাকি শোনেননি জ্যাকি শ্রফের পুত্র।
ওই ভয়েস নোটে একেবারে খোলাখুলি জানানো হয়, টাইগার শ্রফকে বোঝানো সত্ত্বেও তিনি কথা না শোনায় তাঁর উপর হামলা চালানো হয়েছে। একই সাথে সিনেমা ইন্ডাস্ট্রির যাঁরা ভবিষ্যতেও লরেন্স গ্যাংয়ের সাথে না থেকে আলাদাভাবে কাজ করার চেষ্টা করবে বা সলমানের সাথে কাজ করবে তাদের তাঁরা খুন করবে। ওই ভয়েস নোটে সলমান খানকে দাউদ ইব্রাহিমের বাড়ির কুকুর বলেও সম্বোধন করা হয়।
আরও পড়ুন: এক বছরে সর্বোচ্চ ভারতীয় চালের দাম, চাপ বাড়ছে এশিয়া সহ বাংলাদেশেরও
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন এমন সময়ে জুহুতে টাইগার শ্রফের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। তিনজন ব্যক্তি দাঁড়িয়ে থেকে একসাথে 10 রাউন্ড গুলি চালায় বলেই অভিযোগ। যেই ঘটনায় ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। একই সাথে একনাথ শিন্ডে জানিয়ে দিয়েছেন, এই ধরনের কাজ একেবারেই বরদাস্ত করা হবে না। দোষীরা শাস্তি পাবে।










