বিনোদন দুনিয়ায় শোকের ছায়া! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা

Published:

Bharath Kanth

সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ ভারতের বিনোদন জগতে শোকের ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ তেলেগু অভিনেতা ভরত কান্ত (Bharath Kanth)। শনিবার মধ্যরাতে হায়দ্রাবাদের আউটার রিং রোডে এই দুর্ঘটনা ঘটে। এমনকি অভিনেতার সঙ্গে গাড়িতে থাকা সিনেমাটোগ্রাফারেরও ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

পুলিশ সূত্রে খবর, অভিনেতা ভারত কান্ত এবং সিনেমাটোগ্রাফার সাই ত্রিলোক অন্ধপ্রদেশের নেল্লোর থেকে হায়দ্রাবাদে একটি গাড়িতে করে ফিরছিলেন। ভোর তিনটে নাগাদ আদিবাতলা থানা এলাকায় আউটহার রিং রোডের ১২ নম্বর জাতীয় সড়কের এক্সিট গেটের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কন্টেইনার ট্র্যাকে সজোরে ধাক্কা মারে। আর সংঘর্ষের তীব্রতা ঠিক এতটাই বেশি ছিল যে গাড়িটি মুহূর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে ভাঁজ হয়ে যায়।

আদিবাতলা ইন্সপেক্টর বি রবি কুমার জানাচ্ছেন, গাড়িটি ভরত কান্ত নিজেই চালাচ্ছিলেন। আর ট্র্যাকের পেছনে ধাক্কা লাগার ফলে দুজনেই গুরুতর চোট পান এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে তাঁদের ফোন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখেই পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে দেহদুটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

না উল্লেখ করলেই নয়, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরির লড়াই চালিয়ে চালাচ্ছিলেন ভরত কান্ত। প্রায় দীর্ঘ এক দশক আগে তিনি এবং তাঁর বন্ধু সাই ত্রিলোক হায়দ্রাবাদে এসেছিলেন। ভরত যেখানে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাচ্ছিলেন, সেখানে ক্যামেরাম্যান হিসেবে নিজের নাম ইন্ডাস্ট্রিতে লেখাচ্ছিলেন সাই ত্রিলোক। দুই বন্ধুর এরকম আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত থেকে শুরু করে সহকর্মীরা।

আরও পড়ুন: দেশজুড়ে ১৩ দিন বন্ধ বিদ্যুৎ পরিষেবা, কোথায় কবে? দেখুন তালিকা

তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতি অথবা চালকের কোনও অসতর্কতাই এই দুর্ঘটনার মূল কারণ। এমনকি তিনি ড্রিঙ্ক করেছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আর ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

google button