একসঙ্গে ৩টি মেগা হল বেঙ্গল টপার, টিআরপি তালিকায় রেকর্ড

Published:

TRP List

সহেলি মিত্র, কলকাতাঃ এ যে রেকর্ড! চলতি সপ্তাহে একসঙ্গে তিনটি মেগা হল বেঙ্গল টপার। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। আর সেইসঙ্গে নতুন করে ওলটপালট হয়ে গেল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। এই সপ্তাহে একের পর এক চমক লক্ষ্য করা গিয়েছে টিআরপি তালিকায়। একদিকে যখন একসঙ্গে তিনটি মেগা বেঙ্গল টপার হয়েছে, সেইসঙ্গে রেকর্ড মাত্রায় রেটিং কমেছে বাংলা সিরিয়ালগুলির। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?

প্রতি সপ্তাহে সকলে জানার জন্য মুখিয়ে থাকেন কোন মেগা ভালো ফল করল আর কোন মেগা খারাপ ফল করল। এই সপ্তাহেও যার ব্যতিক্রম ঘটেনি। তবে সকলে যে এরকম চমক পাবেন সেটার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। এমনিতেই ভোট, আইপিএল-এর চক্করে বাংলা সিরিয়ালগুলির রেটিং রীতিমতো তলানিতে এসে ঠেকেছে। কোথায় একসময়ে ৮-এর ঘরে রেটিং থেকেছে, সেখানে এই সপ্তাহে নাকি ৪-এর ঘরে রেটিংস। যাইহোক, আপনিও কি জানতে ইচ্ছুক কোন মেগাগুলি ভালো ফল করেছে?

তাহলে আর দেরি না করে জানিয়ে রাখি, এই সপ্তাহে ৪.৭ রেটিংস পেয়ে একসঙ্গে বেঙ্গল টপার হয়েছে পরশুরাম, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অন্যদিকে 4.6 রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে জি বাংলার পরিণীতা।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি 4.7
  • দ্বিতীয়- পরিণীতা 4.6
  • তৃতীয়- জোয়ার ভাঁটা 4.4
  • চতুর্থ- ও মোর দরদিয়া , প্রোফেসর বিদ্যা ব্যানার্জি+ গঙ্গা 4.3
  • পঞ্চম- কনে দেখা আলো 4.2
  • ষষ্ঠ- ঘূর্ণি, কুসুম 4.1
  • সপ্তম- প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন 3.8
  • অষ্টম- লক্ষ্মী ঝাঁপি, কমলা নিবাস 3.4
  • নবম- শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ 2.5
  • দশম- কম্পাস 2.2