বহুদিন পর বাজিমাত পরিণীতার, কেমন ফল পরশুরামের? এক নজরে টিআরপি তালিকা

Published:

Updated:

TRP List

সহেলি মিত্র, কলকাতাঃ বদলে গেল বাংলা সিরিয়ালগুলির সমীকরণ। আর তারই ব্যাপক প্রভাব পড়ল চলতি সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List)। অবিশ্বাস্য ফল করেছে বাংলা ধারাবাহিকগুলি। বিশেষ করে এই সপ্তাহে যে মেগাদুটি বেঙ্গল টপার হয়েছে সেই দুটির নাম শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন, চলতি সপ্তাহে দুটি মেগা ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে। নিশ্চয়ই ভাবছেন কোন দুটি মেগা? তাহলে সেটা জানতে ঝটপট পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।

চলতি সপ্তাহে কোন মেগা হল বেঙ্গল টপার?

এই সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট হেরফের দেখা গিয়েছে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলির চাহিদা ক্রমে বাড়ছে। এদিকে সকলের চাহিদার কথা মাথায় রেখে বাংলা চ্যানেলগুলিও নিত্যনতুন ধারাবাহিক আনছে। বিগত কয়েক সপ্তাহ বা মাসে জি বাংলা থেকে শুরু করে স্টার জলসায় নিত্য নতুন সিরিয়ালের আগমণ ঘটেছে। এছাড়াও পাইপলাইনে আছে আরও কিছু মেগা। এদিকে মাসের পর মাস ধরে টিআরপিতে টিকে থাকার লড়াইয়ে লিপ্ত রয়েছে স্টার জলসা ও জি বাংলা। এই দুই চ্যানেলই নিত্য নতুন মেগা, আর টিআরপিতে চমক দিচ্ছে। এবারও তার ব্যতিক্রম হল না। তবে এবারে কিন্তু বাজিমাত করল জি বাংলা। এই চ্যানেলেরই দুই মেগা যুগ্ম বেঙ্গল টপার হয়েছে।

নিশ্চয়ই ভাবছেন কোন দুটি মেগা? তাহলে আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, যুগ্ম বেঙ্গল টপার হয়েছে পরিণীতা এবং তারে ধরি ধরি মনে করি। রেটিংস পেয়েছে ৫.৩। হ্যাঁ বহুদিন পর বেঙ্গল টপার হল পরিণীতা। অন্যদিকে ৫.১ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে স্টার জলসার অন্যতম ‘স্টার’ দুটি মেগা পরশুরাম ও প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। চলুন বাকিটা জেনে নেওয়া যাক।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরিণীতা , তারে ধরি ধরি মনে করি 5.3
  • দ্বিতীয়- পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি 5.1
  • তৃতীয়- জোয়ার ভাঁটা 5.0
  • চতুর্থ- অন্নপূর্ণার লক্ষ্মীরা 4.9
  • পঞ্চম- প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা 4.7
  • প্রতিজ্ঞা 4.1
  • কনে দেখা আলো – 3.9
  • কমলা নিবাস 3.8
  • অন্নপূর্ণার লক্ষ্মীরা 3.7
  • সারেগামাপা – 3.6