বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বামী দিনমজুর। তাঁর রোজগারেই কোনও মতে ঠেলে ঠুলে চলে সংসার। সেই পরিবারের মুখে হাসি ফোটালো লটারি (Lottery)। মাত্র 7 টাকার টিকিটেই বদলে গেল পাঞ্জাবের (Punjab) কোটকাপুরার বাসিন্দা বিমলা দেবীর ভাগ্য। জানা গিয়েছে, সিকিম সরকারের লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পুরস্কার জিতেছেন ওই মহিলা। লটারি কেটে কোটিপতি হয়ে যাওয়ায় পাঞ্জাবের গৃহবধূ উঠে এসেছেন সংবাদ শিরোনামে। এলাকাতে তাঁকে নিয়ে শুরু হয়েছে চর্চা।
7 টাকার টিকিটেই বদলে গেল ভাগ্য
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি পাঞ্জাবের কোটকাপুরায় নিকটবর্তী এক রেলওয়ে স্টেশনের কাছে কেনাকাটা করতে গিয়েছিলেন বিমলা দেবী। সেই সময়েই বাজারে থাকা স্টার লটারি স্টল থেকে 7 টাকা খরচ করে একটি টিকিট কেনেন তিনি। তবে এই নামমাত্র মূল্য খরচ করেই যে কোটিপতি হয়ে যাবেন সে কথা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই মহিলা। পরেরদিন সন্ধ্যায় লটারির ফলাফল প্রকাশিত হতেই মাথায় হাত পড়ে যায় তাঁর! জানতে পারেন ওই এক টিকিটেই 1 কোটি টাকা পুরস্কার জিতেছেন তিনি।
যা খবর, ওই গৃহবধূকে লটারিতে প্রথম পুরস্কার জেতার খবর জানিয়েছিলেন লটারি বিক্রেতা নরেশ মোঙ্গা। সেই খবর শোনা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিতালীর পরিবার। তড়িঘড়ি লটারি স্টলে গিয়ে দোকানের স্টাফেদের মিষ্টি মুখ করান বিজেতা মিতালী দেবী। এমনকি ভাংড়া নেচেও এই অর্থ প্রাপ্তির মুহূর্ত উদযাপন করেছিলেন মিতালী দেবীরা।
আরও পড়ুন: ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে বহিষ্কার করতে পারে বাংলাদেশ, কারণ জানুন
স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, এত অর্থ দিয়ে কী করবেন মিতালী দেবী? সে প্রসঙ্গে পাঞ্জাবের ওই লটারি বিজেতা জানিয়েছেন, দীর্ঘদিন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। অবশেষে যখন হাতে টাকা এসেছে সন্তানদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করার ইচ্ছা রয়েছে তাঁর। মিতালী দেবীর কথায়, “পুরস্কারের টাকা দিয়ে কী কী করব সেটা এখনও পুরোপুরি ঠিক করে উঠতে পারিনি। পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছোট কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে। তাছাড়াও ওদের পড়াশোনার খরচ আছে। সন্তানদের একটা ভালো জীবন উপহার দিতে চাই।”










