জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের অবসান ঘটালেন অভিজিৎ দীপকে! চোখের কোণে জল

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে এতদিন রাজপথে ছিলেন ককরোচ জনতা পার্টির নেতারা। তবে এবার কার্যত সেই পথ থেকে সরে দাঁড়ালেন CJP এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। এক ভিডিও বার্তায় সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের কারাবাস সহ আইনি জটিলতার কথা উল্লেখ করে CJP এর সকল সদস্য এবং সমর্থককে আপাতত পরিবারের সাথে সময় কাটানোর পরামর্শ দিলেন অভিজিৎ। শুধু তাই নয়, এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে সৌরভ দাসদের প্রসঙ্গ তুলতেই চোখ ছল ছল করে উঠল আরশোলাদের নেতার। কাজেই প্রশ্ন উঠছে, তাহলে শেষ পর্যন্ত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের অবসান ঘটালেন অভিজিৎ?

কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পথে নামার আগে ফিক্স দ্য স্কুলস নামক এক বিশেষ কর্মসূচি চালাচ্ছিলেন ককরোচ জনতা পার্টির নেতারা। মূলত শিক্ষাব্যবস্থার উন্নতি এবং স্কুল সংস্কারের উদ্দেশ্যেই বিশেষ আন্দোলন চালাচ্ছিলেন অভিজিতরা। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে নির্বাচন কমিশনারকে নিয়ে বাকি দুই নির্বাচন কমিশনারের অভিযোগ এবং SIR প্রক্রিয়ায় আপত্তির খবর প্রকাশ্যে আসার পরই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে রাস্তায় নেমেছিল আরশোলারা।

মুম্বই, ব্যাঙ্গালোরের পাশাপাশি অন্যান্য জায়গায় প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির পর 10 অক্টোবর দিল্লির যন্তর মন্তরে দীর্ঘকালীন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল CJP। তবে সেই কর্মসূচিতে অংশগ্রহণের আগেই ককরোচ পার্টির তিন নেতাকেই আটক করে দিল্লি পুলিশ। এরপর তাঁদের মুক্তি দেওয়া হলেও পরবর্তীতে যন্তর মন্তরে নিষেধাজ্ঞা সত্বেও পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখানোয় সৌরভ দাসদের আটক করে জেল হেফাজতে পাঠানো হয়। সেইসব ঘটনায় থিতিয়ে গিয়েছিল আরশোলাদের আন্দোলন।

আরও পড়ুন: ভারতীয় বিস্কুট আমদানিতে নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত নেপাল সরকারের

মঙ্গলবার এক ভিডিও বার্তায়, আন্দোলনের বিরতির সারসংক্ষেপ তুলে ধরেন অভিজিৎ। সৌরভ দাসদের আটক হওয়ার কথা স্মরণ করতেই চোখ ছল ছল করে ওঠে তাঁর। এরপরই অভিজিৎ সকল CJP সদস্য এবং সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন, আপাতত উৎসবের মরসুমে সবাই নিজেদের পরিবারের সাথে সময় কাটান। অভিজিতের বক্তব্য, “আপনারা এখন উৎসবের মরসুমটা উদযাপন করুন। পরিবারের সাথে সময় কাটান।” তবে ঠিক কোন কারণে আপাতত আন্দোলন স্থগিত করলেন, তা স্পষ্ট করে জানাননি অভিজিৎ!

google button