শীঘ্রই ছুটবে ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন? হাত মেলাল টিটাগড়–BHEL

Published:

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুটা সময়, তারপর দেশে বাড়বে বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper) সংখ্যা। আর এই স্বপ্নকে বাস্তবায়ন করবে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (TRSL) এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL)। গত ১৯ মার্চ একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে টিআরএসএল জানিয়েছে যে, বন্দে ভারত স্লিপার প্রকল্পের অধীনে রক্ষণাবেক্ষণের বাধ্যবাধকতা পূরণের জন্য এর বোর্ড বিএইচইএল-এর সাথে একটি স্পেশাল পারপাস ভেহিকেল গঠনের অনুমোদন দিয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

বন্দে ভারত স্লিপার নিয়ে বিরাট চুক্তি

ভারত সরকারের ‘মেক-ইন-ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির অধীনে প্রদত্ত দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসেবে এই টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। এক নথি অনুযায়ী, টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ১৯ মার্চ, ২০২৬ তারিখে অনুষ্ঠিত তাদের সভায়, ভারত সরকারের আত্মনির্ভর ভারত কর্মসূচির অধীনে ‘মেক-ইন-ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় এমসিএমএ (MCMA) অনুসারে বন্দে ভারত ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য একটি যৌথ উদ্যোগ (JV) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে । টিআরএসএল বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম রেকটির বডিগুলি সম্পূর্ণ করার জন্য ৩১শে মার্চের সময়সীমা নির্ধারণ করেছে।

শীঘ্রই ছুটবে ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন?

এই দুই সংস্থার উদ্যোগে ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেনসেট তৈরি করা হবে, যার প্রতিটিতে ১৬টি কোচ থাকবে। এই চুক্তির মূল্য প্রায় ২৪,০০০ কোটি টাকা এবং আগামী ৩৫ বছর ধরে এগুলোর রক্ষণাবেক্ষণ করা হবে। সংস্থাটি ২০২৭ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে প্রথম ট্রেনটি চালু করার লক্ষ্যও নির্ধারণ করেছে।

অন্যদিকে BHEL জানিয়েছে যে সরবরাহকৃত বন্দে ভারত স্লিপার ট্রেনগুলির ব্যাপক রক্ষণাবেক্ষণের জন্য মেসার্স টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-এর সাথে একটি যৌথ উদ্যোগ কোম্পানি গঠনের উদ্দেশ্যে যৌথ উদ্যোগ (JV) চুক্তি এবং DIPAM-এর ছাড়পত্র চাওয়ার অনুমোদন। DIPAM-এর ছাড়পত্র পাওয়ার পর, কোনো পরিবর্তন থাকলে তা সহ যৌথ উদ্যোগ চুক্তিটি চূড়ান্ত করা হবে। যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর SEBI রেগুলেশনস, ২০১৫ অনুযায়ী প্রয়োজনীয় বিবরণ প্রকাশ করা হবে।

 

google button