প্রশ্নফাঁস হলেই ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা! সংশোধনীতে অনুমোদন মন্ত্রীসভার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিটের (UG NEET Case) মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ! এদিকে কেন্দ্রীয় (Central Government) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় পড়ুয়ারা। এরই মাঝে প্রশ্ন ফাঁস নিয়ে কড়া শাস্তির বিধান চালু করতে শুক্রবার আইন সংশোধনীতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার অনুমতির পর এবার ভারতে প্রশ্ন ফাঁস রুখতে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে চলছে সরকার।

পেতে হবে কঠিন শাস্তি

শুক্রবার, মন্ত্রিসভার বৈঠকের আগে একটি সরকারি সূত্র দাবি করেছিল, পরীক্ষার প্রশ্ন ফাঁস আটকাতে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, 2024-এ সংশোধন করতে চলেছে সরকার। সে জন্য অবশ্য প্রয়োজন ছিল মন্ত্রিসভায় সকলের অনুমোদনের, শেষ পর্যন্ত সেটা হওয়ায় এবার পুরনো আইন সংশোধন করতে চলছে কেন্দ্রীয় সরকার। কয়েকটি সূত্র মারফত খবর, কেন্দ্রীয় সরকারের সংশোধিত আইনে প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে জড়িত ব্যক্তি অর্থাৎ দোষীদের সর্বোচ্চ তিন থেকে 5 বছরের জেল এবং নগদ 10 লাখ টাকা জরিমানা করার বিধান থাকতে পারে।

এও শোনা যাচ্ছে, সংশোধিত আইন অনুযায়ী, প্রশ্ন ফাঁস হলে পরীক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের অধিকারীকদের 10 বছর পর্যন্ত জেল এবং প্রতিষ্ঠানগুলিকে 1 কোটি থেকে 10 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইন সংশোধনে অনুমোদনের পর এবার এই সংশোধনী পেশ হবে সংসদে। আর সেখান থেকে পাস হয়ে গেলেই প্রকাশ্যে আসবে নতুন আইন।

অবশ্যই পড়ুন: ২২ গজ থেকে সোজা পুলিশ অফিসারের চাকরি, DSP হয়ে গেলেন টিম ইন্ডিয়ার ২ তারকা

প্রসঙ্গত, এদিন দুপুর 12টার পরই ককরোচ জনতা পার্টির সদস্যদের সাথে কনস্টিউশন ক্লাবে বৈঠক হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের। শোনা যাচ্ছে, ওই বৈঠকে দুপক্ষের আলোচনা হলেও সরকার নাকি আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। শনিবার ফের বৈঠক হবে CJP ও কেন্দ্রীয় সরকারের।