বিজেপিকে সমর্থন করতে রাজি হলেন ধ্রুব রাঠি, তবে বেঁধে দিলেন শর্ত

Published:

Dhruv Rathee

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গণতন্ত্র রক্ষার দাবি নিয়ে সুদূর জার্মানি থেকে ভারতে এসেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। মূলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে সম্প্রতি ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও যন্তর মন্তরে বিক্ষোভ দেখাতে যাওয়ার আগেই আটক হয়েছিলেন ধ্রুব। প্রায়শই ভারত সরকারের বিরুদ্ধে নানান মন্তব্য করে আসা ইউটিউবার এবার প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করতে রাজি হয়ে গেলেন। তবে এক বিশেষ শর্তে।

কোন শর্তে বিজেপিকে সমর্থন করতে রাজি ধ্রুব রাঠি

সম্প্রতি এবিপি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি জানান, নির্বাচন কমিশনের সংস্কারের দাবি নিয়েই তিনি প্রতিবাদ জানিয়ে আসছেন। যত দ্রুত সম্ভব এই সংস্কার প্রয়োজন। বর্তমানে এই বিষয়ে যাঁরা আওয়াজ তুলছেন প্রত্যেককে সমর্থন করছেন তিনি। ভবিষ্যতে যদি বিজেপিও এ নিয়ে আওয়াজ তোলে তাহলে ভারতীয় জনতা পার্টিকেও সমর্থন করবেন ধ্রুব।

এবিপি নিউজের সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনপ্রিয় ইউটিউবার একেবারে খোলাখুলি জানান, “আমি একজন সাধারন নাগরিক হিসেবে প্রতিবাদ জানাতে ভারতে এসেছি। আমি নিজেকে কোনও নেতা মনে করি না। এই প্রতিবাদে সাধারণ মানুষ অংশ নিচ্ছেন।” ভারতীয় ইনফ্লুয়েন্সর অন্য আরেকটি সাক্ষাৎকারেও জানিয়েছেন, দেশের সমস্যা নিয়ে যাঁরা কথা বলবে তাঁদের পাশে থাকবেন তিনি। এর মানে এই নয় যে তিনি ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে। দেশের জনগণের হয়ে যাঁরা কথা বলবে তাঁদের হয়ে লড়াই করবেন ধ্রুব।

আরও পড়ুন: ছিল পাসপোর্ট, আইফোন সবই! গাড়ি থেকে চুরি হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটারদের ৮টি লাগেজ

ওই সাক্ষাৎকারে ইউটিউবারকে বলতে শোনা যায়, কাল যদি বিজেপি গণতন্ত্র রক্ষা এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে কথা বলে তবে তিনি বিজেপিকেও সমর্থন করবেন। এক কথায় বলতে গেলে, বিজেপি যদি জনগণের বর্তমান সমস্যা নিয়ে অর্থাৎ নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি মেনে এগিয়ে আসে এবং সাধারণ মানুষের হয়ে কথা বলে তবে ধ্রুবের বিজেপিকে সমর্থন করতে সমস্যা নেই।

google button