বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের (Pakistan)আকাশ সীমার একেবারে গা ঘেঁষে এবার যুদ্ধ মহড়া চালাবে ভারত (IAF Drill)। হ্যাঁ, পশ্চিম রাজস্থানের আকাশে বড় ধরনের যুদ্ধের মহড়ায় নামতে চলেছে ভারতীয় বায়ু সেনা। সেই মর্ম, জারি হয়েছে নোটাম। জানা যাচ্ছে, আগামী 21 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত জয়সলমের, ফালোদি, বিকানের এবং যোধপুরের পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সুরক্ষিত রয়েছে তা নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারত যে অংশে যুদ্ধ মহড়া চালাতে চলেছে সেটি পাকিস্তান অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে।
গোটা দিন ধাপে ধাপে হবে মহড়া
ভারতীয় বিমানবাহিনীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী 21 সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ যুদ্ধ মহড়া চলবে আকাশের 40 হাজার ফুট উচ্চতায়। জানা যাচ্ছে, দিনের বিভিন্ন সময়ে ধাপে ধাপে এই মহড়ার আয়োজন করবে বায়ু সেনা। বলাই বাহুল্য, আগের যুদ্ধ মহড়াগুলির তুলনায় এবছর ভারতীয় বায়ু সেনার এই মহড়া হতে চলেছে দীর্ঘ সময় সাপেক্ষ এবং বৃহত্তর।
জানা গিয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে গত বছর থেকে একে অপরের আকাশ সীমায় বিমান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকায় পাক সীমান্তের একেবারে গা ঘেঁষে ভবিষ্যতের যুদ্ধের কথা মাথায় রেখে এই বৃহৎ সামরিক মহড়ার আয়োজন করতে চলেছে ভারতীয় বিমান বাহিনী। যদিও বলে রাখা প্রয়োজন, এই বৃহৎ সামরিক মহড়ার আগে 9 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে ভারত-জাপান যৌথ মহড়া বীর গার্ডিয়ান 26 অনুষ্ঠিত হবে।
A NOTAM has been issued from september 21 to october 7 covering Jaisalmer – barmer- phalodi-jodhpur sector , NAL-bikaner is also blocked .
According to sources from CNN-News 18 the security apparatus of pakistan is worried and convened an urgent defence meeting about the Indian… pic.twitter.com/5aqZr2iPiY
— Nightmare (@Nightshade00077) September 3, 2026
আরও পড়ুন: বাস কন্ডাক্টরদের গায়ে বডি ক্যামেরা থেকে একগুচ্ছ নয়া প্রকল্প, বড় পদক্ষেপ পরিবহন দফতরের
যা খবর, এই মহড়ার জন্য জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স তিনটি F2a যুদ্ধবিমান এবং 110 জন কর্মী নিয়োগ করবে। এই প্রথমবারের মতো ভারতের বিমান ঘাঁটি থেকে কোনও জাপানি যুদ্ধবিমান উড়বে এবং ভারতের সামরিক মহড়ার প্রশিক্ষণ চালাবে। আরে গোটাটাই হবে যোধপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে। আর এই প্রশিক্ষণ পর্ব শেষ হলেই 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে মূল মহড়া। আসলে পাকিস্তান সীমান্তের একেবারে গা ঘেঁষে ভারতীয় বিমান বাহিনীর এই মহড়া নিয়মিত প্রস্তুতির অঙ্গ হলেও এটি ভৌগোলিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।










