পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি কার্যকরের রায় বিশ্বব্যাঙ্ক গঠিত আদালতের, উড়িয়ে দিল ভারত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত রেখেছে ভারত। যদিও সেই যুক্তি পুনর্বহাল করতে ক্রমাগত অনুরোধ করে যাচ্ছে পাকিস্তান (Pakistan)। তার উপর সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে বিশ্ব ব্যাঙ্কের  গঠিত ‘Court of Arbitration’। সম্প্রতি তারা সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে ভারতকে বেকায়দায় ফেলতে নতুন রায় দিয়েছে। তবে মজার বিষয়, সোমবার সেই রায়কে একেবারে উড়িয়ে দিয়েছে নয়া দিল্লি। ভারতের তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, পাকিস্তানের সাথে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিতই থাকবে।

ঠিক কী রায় দিয়েছিল বিশ্বব্যাঙ্কের বিশেষ আদালত?

ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে চলা সমস্যার সমাধান করতে বিশেষ আদালত গড়ে দিয়েছিল বিশ্বব্যাঙ্ক। সেই আদালতই পরবর্তীকালে জানিয়ে দেয়, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিন্ধু জল বন্টন চুক্তি হয়েছিল তা বর্তমানে বহাল রয়েছে। শুধু তাই নয়, ওই আদালতের তরফে এও বলা হয়, পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত যে যুক্তি দেখিয়েছে তা তারা মানে না।

ওই বিশেষ আদালতের তরফে বলা হয়, ভারতকে যত দ্রুত সম্ভব পাকিস্তানের সাথে স্বাক্ষরিত চুক্তিটি কার্যকর করতে হবে। পাশাপাশি এই চুক্তির অধীনে ভারতের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে সেগুলিও মেনে চলতে হবে। একই সাথে সিন্ধু চুল চুক্তি বহাল রয়েছে এমনটা ঘোষণা করে ওই আদালত জানায়, ভারতকে জম্মু ও কাশ্মীরের  জলবিদ্যুৎ কেন্দ্রের কাজও সীমিত রাখতে হবে। তবে ভারত এই রায় পুরোপুরি খারিজ করে দিয়েছে। এমনকি যে সংস্থা ওই রায় দিয়েছে তাদের আইনি এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে তা পুরোপুরি উড়িয়ে দিয়েছে।

 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে হিন্দুদের খ্রিস্টানে ধর্মান্তরিত করছেন মেসির দেশের লোক! পড়লেন ধরা

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, “ভারত অবৈধভাবে গঠিত Court of Arbitration সম্প্রতি সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে যে রায় দিয়েছে ভারত তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। অবৈধভাবে গঠিত এই সংস্থার আগের সমস্ত সিদ্ধান্ত বা রায়ও খারিজ করে দিয়েছে ভারত।” এদিন ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, ভারত কোনও দিনই আইনিভাবে Court of Arbitration এর অস্তিত্ব স্বীকার করেন। বরং ভারতের তরফে চিরকাল বলা হয়েছে এই ধরনের সালিশি সংগঠন গঠন করাই সিন্ধু জল বন্টন চুক্তির বড় লঙ্ঘন।