বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ভারতীয় ক্ষেপণাস্ত্রের ছড়াছড়ি গোটা বিশ্বে (Indian Missile)। দেশের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য বিগত দিনগুলিতে একপ্রকার হিড়িক পড়ে গিয়েছিল এশিয়া সহ ইউরোপের একাধিক দেশের। সেই মতোই, বেশ কয়েকটি দেশকে চুক্তি মেনে উচ্চ ক্ষমতাশালী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস রপ্তানি করেছে নয়া দিল্লি। এবার পালা বিমান এবং ড্রোন বিধ্বংসী আকাশ ক্ষেপণাস্ত্রের (Akash Missile)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিশেষ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এবার রপ্তানি শুরু করল ভারত।
এই দুই দেশ পেল ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র
জানা যাচ্ছে, ড্রোন এবং যুদ্ধবিমান ধ্বংসকারী আকাশ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণের রপ্তানি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে ভারত। নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানে। সেই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO এর প্রাক্তন প্রধান সমীর ভি কামত।
প্রতিরক্ষা মন্ত্রকের কয়েকটি সূত্র মানাফত জানা গিয়েছে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দুই দেশ তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানকে বিশেষ চুক্তির ভিত্তিতে যে আকাশ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ পাঠানো হয়েছে তার পোশাকি নাম আকাশ এনজি। এই উন্নত ক্ষেপণাস্ত্র রেডিয়ো ফ্রিকোয়েন্সি সিকার, কন্ট্রোল এবং কমিউনিকেশন সিস্টেম, মাল্টি-ফাংশন রেডার’ এবং আধুনিক কমান্ড দ্বারা সজ্জিত।
অবশ্যই পড়ুন: “ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করুন!” মিয়ানমারে দাঁড়িয়ে কড়া বার্তা অজিত ডোভালের
সামরিক গবেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রটি একেবারে নিচ থেকে উড়ে যাওয়া ড্রোনকে সনাক্ত করে আকাশেই সেটিকে ধ্বংস করতে সক্ষম। শুধু তাই নয়, আকাশ থেকে উড়ে যাওয়া যুদ্ধবিমানকেও চোখের পলকে মাটিতে নামিয়ে আনতে পারে এই উন্নত প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্র। বলাই বাহুল্য, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান ছাড়াও গত বছর এই আকাশ ক্ষেপণাস্ত্র সবার প্রথমে আর্মেনিয়াকে সরবরাহ করেছিল ভারত।










