জ্বালানি রপ্তানিতে সৌদি আরব-UAE-ইরানকে পেছেন ফেলল ভারত, অবিশ্বাস্য ঘটনা!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেট্রোলিয়াম পণ্য সহ অন্যান্য জ্বালানির অন্যতম আমদানিকারক দেশ ভারত (India Fuel Export)। গোটা বিশ্বে জ্বালানি রপ্তানির দিক থেকে অনেক এগিয়ে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates), কাতার, কুয়েতের মতো দেশগুলি। তবে জানলে অবাক হবেন, এবার পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে এই দেশগুলিকেও ছাপিয়ে গিয়েছে ভারত। হ্যাঁ, সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলিকে পেছনে ফেলে এবার কেনিয়ার প্রধান পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারক। তাতে বিশ্ববাজারে উজ্জ্বল হয়েছে দেশের মুখ।

সৌদি আরবের মতো দেশগুলিকে পেছনে ফেললো ভারত

ভারতের এমন উন্নতির নেপথ্যে রয়েছে আমেরিকা এবং ইরানের সংঘাত। এই দুই দেশের মধ্যেকার অশান্তির কারণে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। আর এই আন্তর্জাতিক বাণিজ্যপথ অবরুদ্ধ হয়ে থাকায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলি। সুষ্ঠুভাবে অন্যান্য দেশে জ্বালানি সরবরাহ করতে পারছে না তারা। আর সেই সুযোগটাই পেয়েছে ভারত। উপসাগরীয় দেশগুলির কাছ থেকে জ্বালানি সরবরাহ ঠিকঠাক না পেয়ে ভারতের দিকে ঝুঁকেছে কেনিয়া।

না বললেই নয়, পূর্ব আফ্রিকার এই দেশটি পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েলের জন্য এখন পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল! আর সেই সূত্র ধরেই, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েতের মতো উপসাগরীয় সমস্ত দেশকে ছাড়িয়ে কেনিয়ায় পেট্রোলিয়াম পণ্য বা পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির সবচেয়ে বড় রপ্তানিকারক হয়ে উঠেছে ভারত। আর তাতেই তৈরি হয়েছে নতুন নজির।

 

আরও পড়ুন: নেপালে ঘুরতে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, শুভ্রাংশু বললেন..

কেনিয়া সহ বেশ কিছু দেশ সরকারি চুক্তির অধীনে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরবের তেল সংস্থাগুলির কাছ থেকে পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি কিনতো। তবে সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইরানের সংঘাতের কারণে সেই পথ বন্ধ হয়েছে। এ প্রসঙ্গে বেলজিয়ামের পণ্য তথ্য সংস্থা কেপলারের তথ্য উদ্ধৃত করে বিশ্বখ্যাত জ্বালানি বিশ্লেষক আনাস আলহাজ্জি জানিয়েছেন, কেনিয়ায় গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং ফুয়েল অয়েল সরবরাহের ক্ষেত্রে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীকে পেছনে ফেলে দিয়েছে ভারত। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “জুলাই মাসে আফ্রিকায় ভারতের পেট্রোলিয়াম পণ্য রপ্তানি রেকর্ড গড়েছে।” এ থেকে বোঝা যায়, আফ্রিকার দেশগুলিতে ভারতের পেট্রোলিয়াম পণ্যের চাহিদা বাড়ছে!

google button