বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার অস্থিরতা প্রভাব ফেলেছে গোটা বিশ্বে। শ্রীলঙ্কাও (Sri Lanka) এই তালিকার বাইরে নয়। সাম্প্রতিককালে প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রটিতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট! যার জেরে সে দেশে যেটুকু যা তেল রয়েছে তার দাম কার্যত আকাশছোঁয়া! এমতাবস্থায় যে দেশ শ্রীলঙ্কার জ্বালানি নিয়ন্ত্রণ করবে, দেশটির অর্থনীতিতে তাদের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। আর সেটা ভাল মতোই বুঝেই এগোচ্ছে চিন। ড্রাগন চাইছে শ্রীলঙ্কার জনগণ যেন তাদের সংস্থাগুলির কাছ থেকে তেল কেনে। তবে চিনের সেই আধিপত্য বিস্তারের প্ল্যান ভেস্তে দিতে তৈরি ভারতও (India To Send Oil To Sri Lanka)! জানা যাচ্ছে, এবার ভারত থেকে প্রতিবেশী দেশে পৌঁছতে পারে তেল।
UAE-র হাত ধরে চিনের খেলা ভেস্তে দেবে ভারত!
PTI সূত্রে খবর, ভারত এখন সংযুক্ত আরব আমিরশাহীর সাথে হাত মিলিয়ে শ্রীলঙ্কায় সরাসরি তেল পৌঁছে দিতে সে দেশে পাইপলাইন স্থাপনের পরিকল্পনা করছে। ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছিলেন। সেখানেই এই প্রকল্প নিয়ে আলোচনা হয় দু পক্ষের মধ্যে। বলা বাহুল্য, চিন বিগত দিনগুলিতে নিজেদের কার্যপদ্ধতি বদলেছে। আগে যেখানে ড্রাগন তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো বড় স্থাপনা নির্মাণের জন্য ঋণ দিত। সেখানে চিনের সংস্থাগুলি এখন নিজেরাই শ্রীলঙ্কার হাম্বানটোটায় তাদের নিজস্ব তেল শোধনাগার নির্মাণ করছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চিন যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কার খুচরো বাজারে প্রবেশ করতে চায়। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে চিন আর শুধুমাত্র সরবরাহকারী হিসেবে থাকতে চায় না। বরং শ্রীলঙ্কার গোটা বাজারে দখল জমাতে চাইছে ড্রাগন। চিন চায় শ্রীলঙ্কায় উৎপাদিত তেল তাদের নিজস্ব শোধনাগারে বিক্রি হোক। আর যতদিন পর্যন্ত শোধনাগারটি তৈরি হচ্ছে ততদিন শ্রীলঙ্কার বিভিন্ন পেট্রোল পাম্প সহ অন্যান্য তেল সংস্থাগুলি চিনের কাছ থেকে তেল কিনুক।
শুধু তাই নয়, চিন শ্রীলঙ্কার বিভিন্ন অংশে পেট্রোল পাম্প খুলে তেল বিক্রি করতে বদ্ধপরিকর! ঠিক সেই আবহে ড্রাগনের প্ল্যান ভেস্তে দিতে বড় পরিকল্পনা করছে ভারত! আসলে বিগত বছরগুলিতে শ্রীলঙ্কা যতবার দারিদ্রতার মধ্যে দিয়ে গিয়েছে ততবারই প্রতিবেশী দেশটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। এর আগেও ভারতীয় সংস্থা ইন্ডিয়ান অয়েল প্রতিবেশী দীপ রাষ্ট্রটির তেলের ঘাটতি পূরণ করেছিল। মূলত সে কারণেই এবার ভারতীয় শোধনাগার থেকে সরাসরি শ্রীলঙ্কার ত্রিনকোমালি পর্যন্ত একটি পাইপলাইন স্থাপন করতে চাইছে নয়া দিল্লি। এর ফলে শ্রীলঙ্কায় 24 ঘন্টাই ভারত থেকে পৌঁছে যাবে তেল। এর ফলে ভারত হয়ে উঠবে শ্রীলঙ্কার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবসায়ী অংশীদার।
অবশ্যই পড়ুন: মুম্বইয়ের জয়ের কারিগর, ৩০ টাকাই জীবন বদলে দিয়েছে অশ্বিনী কুমারের
আর ভারতের এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে UAE। আসলে ত্রিনকোমালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিশাল তেল ট্যাঙ্ক ফার্ম আছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী যৌথভাবে এটিকে বৈশ্বিক জ্বালানি কেন্দ্রে পরিণত করেছে। আর এই প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত UAE-র অর্থায়ন, প্রযুক্তি এবং জ্বালানি বাজার। তাই UAE ও চায় চিন যেন শ্রীলঙ্কার বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে না পারে। মূলত সে কারণেই ভারত থেকে লঙ্কান দেশে তেল পৌঁছে দিতে নিজেদের সর্বস্ব দিয়ে সাহায্য করছে সংযুক্ত আরব আমিরশাহী।










