সহেলি মিত্র, কলকাতাঃ আর দেরিতে নয়, ট্রেন চলবে আরও দ্রুত গতিতে। এমনিতে যত সময় এগোচ্ছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে একের পর এক হাইস্পিড ট্রেন, হাইস্পিড রেল করিডোর, কিছু প্রিমিয়াম ট্রেন এনে সকলকে অবাক করে দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। এদিকে মানুষ আগামী দিনে যাতে আরও দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে সক্ষম হন, সেই জন্য বেশ কিছু ট্রেনের ট্রায়াল রান হচ্ছে বেশ কিছু রুটে। জানা গিয়েছে, দেশের একটি বিশেষ রুটে যেটার ওপর দিয়ে হাওড়া, শিয়ালদাগামী ট্রেন চলাচল করে সেখানে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিমি করার প্রস্তুতি নিচ্ছে রেল।
গাজিয়াবাদ-সাহারানপুর রুটে আধুনিক ট্র্যাক
জানা গিয়েছে, পশ্চিম উত্তর প্রদেশ রেলপথের গতি বাড়ানোর প্রচেষ্টা চলছে। উত্তর রেল গাজিয়াবাদ-মিরাট-সাহারানপুর রেলপথে (Ghaziabad-Saharanpur Route) ট্রেনের গতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি চলছে। এর ফলে যাত্রীরা সুবিধা পাবেন এবং কম সময়ে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। রেলের তরফে পাবলি খাস এবং মিরাট ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ডাবল-ডিস্টেন্স সিগন্যালিং সফলভাবে চালু করা হয়েছে। এই পরিবর্তনের লক্ষ্য হলো গাজিয়াবাদ–মিরাট–সাহারানপুর সেকশনে ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিমি পর্যন্ত বৃদ্ধি করা।
এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) হিমাংশু শেখর উপাধ্যায়। তাঁর মতে, ২০২৬ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় নতুন ব্যবস্থাটির একটি সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকেল ৫:৩৬ মিনিটে ট্রেন নম্বর ১২৯০৩ আপ দিকে এই এলিভেটেড সেকশনটি নিরাপদে অতিক্রম করে প্রমাণ করেছে যে নতুন সিগন্যালিং এবং ইন্টারলকিং ব্যবস্থাটি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর।
उत्तर रेलवे द्वारा गाज़ियाबाद–मेरठ–सहारनपुर खंड पर ट्रेनों की गति को 130 किमी/घंटा तक बढ़ाने के उद्देश्य से पाबली खास और मेरठ छावनी रेलवे स्टेशनों पर डबल डिस्टेंट सिग्नल का सफलतापूर्वक कमीशन किया गया। pic.twitter.com/gpjd5QYNpJ
— Northern Railway (@RailwayNorthern) April 16, 2026
রেলের লক্ষ্য আরও উন্নত নিরাপত্তা
এই প্রকল্পের অধীনে রেল কর্তৃপক্ষ শুধু গতির উপরই নয়, নিরাপত্তার উপরও গুরুত্ব দিয়েছে। বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি ও ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যেমন অ্যাফট্রনিক্স-এর আধুনিক ইলেকট্রিক লিফটিং ব্যারিয়ার (ELB), রিমোট টার্মিনাল ইউনিট (RTU) এবং ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই (IPS) সিস্টেম স্থাপনের মাধ্যমে লেভেল ক্রসিং LC-31C-এর সফল ইন্টারলকিং সম্পন্ন হয়েছে। এছাড়া মিরাট ক্যান্টনমেন্ট এবং পাবলি খাস রেলওয়ে স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) এবং ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট (VDU) সিস্টেমে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। দ্রুতগতির পরিষেবা নিশ্চিত করার জন্য মোট ৯০টি রুটে (মিরাট ক্যান্টনমেন্টে ৫৭টি এবং পাবলি খাসে ৩৩টি) পরীক্ষা ও যাচাই করা হয়েছে।
আরও পড়ুনঃ দিনের পর দিন রুপির পতনের জের! অর্থনীতিতে একধাপ পিছিয়ে ষষ্ট স্থানে ভারত
শিয়ালদা-হাওড়াগামী ট্রেনেরও স্পিড বাড়বে?
এখন অনেকের প্রশ্ন, রেলের তরফে যে গাজিয়াবাদ-মিরাট-সাহারানপুর রেলপথে ট্রেনের স্পিড বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে, সেখানে বাংলার ট্রেনগুলিরও কী স্পিড বাড়বে? কারণ শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন থেকে এই রুটে অকাল তখন এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, দুর্গিয়ানা এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস চলাচল করে।










