এক রিলেই ৩০৩ মিলিয়ন ভিউ, ডিজিটাল রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

Published:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মোদী (Narendra Modi)! ইনস্টাগ্রামের (Instagram) একটি রিলে ২৪ ঘণ্টারও কম সময়ে ৩০৩ মিলিয়নের বেশি ভিউ তুলে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। তাজ্জব সকলে। নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই। গোটা দেশেই প্রায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। আর সেই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণ প্রজন্ম। আর তাই তাঁদের সঙ্গে বার্তালাপ হিসেবে প্রধানমন্ত্রী বেছে নিলেন সোশ্যাল মিডিয়া, এবং সেখানেই করলেন বাজিমাত।

ইনস্টাগ্রামে মোদীর ম্যাজিক

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেন জির উদ্দেশে একটি ভিডিও করেছিলেন, তিনি বলেছিলেন, “আমি জানি, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোনও মামুলি বিষয় নয়। এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাভাবিকভাবেই এটি অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক। তাই, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু আইনি পদক্ষেপ করা হয়েছে।” আর এই ভিডিও পোস্ট হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশ জুড়ে। মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে ৩০ কোটি ৩০ লাখের বেশি ভিউ পেয়েছে। এককথায় ইনস্টাগ্রামে মোদির ভিডিওটি অন্যতম জনপ্রিয় রিলে পরিণত হয়েছে। রাতারাতি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মোদির ফলোয়ার সংখ্যা।

 

View this post on Instagram

 

নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়ানোর বার্তা

গতকাল, শুক্রবার, মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি সদস্যদের পরামর্শ দিয়েছিলেন যে, দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে সংযোগ বাড়াতে বেশি বেশি করে রিল পোস্ট করতে হবে। কারণ সমাজমাধ্যম, বিশেষত ইনস্টাগ্রামই হল একমাত্র দেশের তরুণ-তরুণীদের আরও কাছে পৌঁছোনোর পথ। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে মোদী জানতে চান, তাঁদের মধ্যে কত জন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মকে সক্রিয় ভাবে ব্যবহার করেন? তার পরেই প্রধানমন্ত্রী জোর দেন রিল পোস্টের উপর। শুধু সরকারের উদ্যোগ নিয়ে তথ্য পোস্ট করলেই হবে না। তরুণ প্রজন্মের সঙ্গে কীভাবে যোগাযোগ বাড়ানো যায়, সে দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: গড়ে উঠবে ১,০০০টি আদর্শ গ্রাম, কেন্দ্রের আরেক প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী রাজ্য সরকার

প্রসঙ্গত দেশনেতা হিসেবে মোদির জনপ্রিয়তা সারা বিশ্বে। কিছুদিন আগেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙেছেন নরেন্দ্র মোদী। এমনকি তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জায়গা করতে পারেনি। এছাড়াও ইউটিউবে মোদীর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি পার করেছে।