বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার খেতাব পেলেন নরেন্দ্র মোদী, ধারে কাছে নেই ট্রাম্প

Published:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক জীবন সংগ্রামে ফের অনন্য নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) অনেক পিছনে ফেলে জগৎজোড়া আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে নিলেন তিনি। জানা গিয়েছে, বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃতি অর্জন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি, একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। ব্যাপক উল্লাস তৈরি হল বিশ্ব রাজনীতিতে।

৬৮ শতাংশ রেটিং নিয়ে শীর্ষে মোদী

সম্প্রতি, মার্কিন ডেটা অ্যানালিটিক্স সংস্থা মর্নিং কনসাল্ট বিশ্বের জনপ্রিয় নেতা নিয়ে একটি সমীক্ষা করছিল। গত ২ মার্চ থেকে ৮ মার্চের মধ্যে সংগৃহীত মতামতের উপর ভিত্তি করে এই সমীক্ষাটি করা হচ্ছিল। আর তাতেই চমকপ্রদ ফলাফল মিলেছে। জানা গিয়েছে সেই সমীক্ষায় প্রায় ৬৮ শতাংশ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও একসঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন দুই রাষ্ট্রনেতা। তাঁরা হলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সমীক্ষায় তাঁদের রেটিং ৬২ শতাংশ। উল্লেখযোগ্য বিষয় হল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন মাত্র ৩৯% জনসমর্থন, যা মোদীর জনসমর্থনের প্রায় অর্ধেক বলা যেতে পারে।

১৭ শতাংশ জনসমর্থন পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট!

মার্কিন ডেটা অ্যানালিটিক্স সংস্থা মর্নিং কনসাল্ট সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের বাকি রাষ্ট্র নেতারাও উল্লেখযোগ্যভাবে নাকি পিছিয়ে রয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রেটিং মাত্র ২৪ শতাংশ। এছাড়াও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ মাত্র ১৭ শতাংশ জনসমর্থন পেয়েছেন। অর্থাৎ এই সমীক্ষায় বোঝাই যাচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে গোটা বিশ্বের কাছে কতটা সম্মান এবং শ্রদ্ধা অর্জন করেছেন। সম্প্রতি ভারতীয় রাজনীতিতে সরকারের প্রধান হয়ে কাজ করার রেকর্ড গড়েছেন মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোট ৮ হাজার ৯৩১ দিন পার করেছেন। এর আগে সরকারের প্রধান ক্ষমতার রেকর্ড করেছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। তাঁর সময় ছিল ৮ হাজার ৯৩০ দিন।

আরও পড়ুন: পেনশন প্রাপক থেকে কর্মীদের জন্য সুখবর, টাকা মেটাতে নয়া নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের

ডিজিটাল দুনিয়ায় দারুন ফলাফল মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু রাজনীতির অন্দরে আটকে নেই, ডিজিটাল মাধ্যমেও গড়েছেন একাধিক রেকর্ড। ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর ফলোয়ার্সের সংখ্যা পার করেছে ১০০ মিলিয়ন। অর্থাৎ ১০ কোটির বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর।সেখানেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জায়গা করতে পারেনি। এছাড়াও ইউটিউবে মোদীর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা হয়েছে ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি পার করেছে। আর এবার বিশ্বের জনপ্রিয় নেতা হিসেবেও নিজের রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী।