সহেলি মিত্র, কলকাতা: যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল রেল বোর্ড (Railway Board)। এবার মেল থেকে এক্সপ্রেস ট্রেনে আরও সহজ হবে কনফার্ম আসন পাওয়া। কেউ আপনার টিকিট আর ওয়েটিং লিস্টে বা RAC করতে পারবে না। এর কারণ রেলওয়ে বোর্ড মেল এবং এক্সপ্রেস ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে যাত্রীদের সুবিধা হবে। উত্তর-পূর্ব রেল ডিভিশনে প্রাথমিকভাবে বেশি কোচের ট্রেন চলবে। এরপর ধীরে ধীরে বাকি জোনেও একই কাজ করা হবে। মূলত উত্তর-পূর্ব রেলওয়ে খুব শীঘ্রই সবকটি ট্রেনের কোচের সংখ্যা ২২ থেকে বাড়িয়ে ২৪ কোচ করা হবে বলে খবর।
উৎসবের মরসুমে ট্রেনের কোচ সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত রেলের
এই সিদ্ধান্তটি সব জোনাল রেলওয়েগুলিকে চিঠি মারফত জানানো হয়েছে। এর ফলস্বরূপ, উত্তর-পূর্ব রেলওয়ের সব ট্রেন শীঘ্রই ২২ কোচের বদলে ২৪ কোচে চলবে। যান্ত্রিক বিভাগ ইতিমধ্যে এই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটি ট্রায়ালের অংশ হিসেবে, ট্রেন নম্বর ২০১০৪ LTT সুপারফাস্ট ট্রেনে দুটি অতিরিক্ত কোচ যোগ করা হয়েছে। দুইটি কোচ স্থায়ীভাবে যোগ করলে যাত্রীদের জন্য বড় সুবিধা হবে। সামনেই রয়েছে উৎসবের মরসুম। আর এই সময়ে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া দুষ্কর হয়ে ওঠে। তবে আর চিন্তা নেই। এখন সিট মিলবে সহজেই।
কী বলছেন রেল কর্তারা?
ব্যস্ত সময়ে যেখানে ওয়েটিং লিস্ট ১০০-১৫০ পর্যন্ত পৌঁছায়, তা ২০-২৫ এ কমার আশা করা হচ্ছে। এই বৃদ্ধি প্রতি ট্রেনে প্রায় ১৬০ যাত্রীকে সরাসরি সুবিধা দেবে, এবং AC তৃতীয় শ্রেণী এবং স্লিপার কোচের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। এই বিষয়ে রেল কর্মকর্তারা জানিয়েছেন যে উৎসবের মরসুম ছাড়া, সারা বছর যে ট্রেনগুলিতে বেশি ভিড় থাকে, প্রথমে সেগুলিতে কোচ যুক্ত করা হবে। উল্লেখ্য, এসি থার্ড ক্লাসের জন্য অপেক্ষার সময় সাধারণত ৬০ থেকে ৭০ মিনিট, আর স্লিপার ক্লাসের জন্য তা ১০০ মিনিটেরও বেশি। দুটি কোচ যুক্ত হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা পাচ্ছে না খেতমজুর, মাছ চাষিরা! ক্ষোভের আগুন রাজ্যজুড়ে
ইতিমধ্যেই শ্রাবণ মাসের শেষ সোমবারে জলাভিষেক উপলক্ষে হরিদ্বার ও ঋষিকেশে বিপুল সংখ্যক ভক্তের ভিড়ের কথা মাথায় রেখে, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মোরাদাবাদ রেলওয়ে বিভাগ বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। রেল কর্তৃপক্ষ প্রধান ট্রেনগুলিতে অতিরিক্ত সাধারণ শ্রেণীর কোচ যুক্ত করেছে এবং তিন জোড়া কাওয়ার মেলা স্পেশাল ট্রেন চালানোও শুরু করেছে। এদিকে যাত্রীদের অতিরিক্ত ভিড় থেকে স্বস্তি দিতে রেল কর্তৃপক্ষ ট্রেন নম্বর ৫৪৪৮১, ৫৪৪৮২, ৫৪৪৮৩, ৫৪৪৮৪, ৫৪৪৬৪, ৫৪৪৬৩, ৫৪৩৪২ এবং ৫৪৩৪১ ট্রেনগুলিতে অতিরিক্ত জেনারেল কোচের ব্যবস্থা করেছে।










