অনন্যা সরকার, গুয়াহাটিঃ গত মাসে ভারতের পাঁচ রাজ্যে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। এর মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি রয়েছে অসমও (Assam)। হিমন্ত বিশ্ব শর্মা আবারও জয়ী হয়ে মুখ্যমন্ত্রী আসনে। যদিও ভোটের আগে অন-অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছিল, তবে অসমের সদ্য নির্বাচিত সরকার এখনও পূর্ণাঙ্গ বাজেট প্রকাশ করেনি রাজ্যে। এমতাবস্থায় এখন আবার সরকার ঘোষণা করেছে রেশনে ডাল, চিনি ও নুন বিতরণ ২ মাসের জন্য বন্ধ থাকবে। অর্থাৎ আগামী দুটি মাস রেশনে ভর্তুকি মূল্যে এই পণ্যগুলি পাবে না রাজ্যবাসী।
আবার কবে এই পণ্যগুলি পাওয়া যাবে রেশনে?
গত সোমবার (১ জুন) একটি একটি বিজ্ঞপ্তি জারি করে খাদ্য বন্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তর জানিয়েছে যে, ভর্তুকি মূল্যে চিনি, ডাল ও নুনের বিতরণ জুন ও জুলাই মাসে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী মাসে অর্থাৎ জুলাইতে হবে পূর্ণাঙ্গ বাজেট বেশ তারপর আগস্ট মাস থেকে স্বাভাবিকভাবে রেশনের সুবিধা পাবেন অসমবাসী। তবে এই দু’মাস বিনামূল্যে চাল বন্টনের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। রেশন প্রাপকরা তা আগের মতোই পাবেন।
অসম সরকারের তরফে জানানো হয়েছে যে, বিভিন্ন প্রশাসনিক পর্যালোচনা ও নতুন নীতি গ্রহণের আবশ্যকতার কারণে দু’মাসের জন্য গণবন্টন ব্যবস্থার অধীন ভর্তুকিযুক্ত ডাল, চিনি ও নুনের বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Day 2 of Anna Sewa Din | June 2026
Upholding the Government of Assam’s commitment to food security under the leadership of HCM Dr. @himantabiswa, #AnnaSewaDin for June continued across the state.
On Day 2, the progress stood at:
✅ 22,70,360 ration card holders availed… pic.twitter.com/jIYKiyN7nJ
— Chief Minister Assam (@CMOfficeAssam) June 2, 2026
জানা গেছে গতবারের বাজেটের নিয়ম অনুযায়ী, এই খাদ্যসামগ্রীগুলি মে,২০২৬ পর্যন্তই ভর্তুকির আওতায় ছিল। ফলে পূর্ণাঙ্গ বাজেট পেশ না হওয়া পর্যন্ত এগুলির বন্টন স্থগিত রাখা হচ্ছে। জানিয়ে রাখি, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত রেশন প্রাপকরা ৬০ টাকা কিলো দরে মুসুর ডাল, ১০ টাকা কিলো নুন এবং ৩০ টাকা কেজি দরে চিনি পাচ্ছিলেন।










