সাড়ে সর্বনাশ চিন, পাকিস্তানের! ভারতকে আরও ৫টি S-400 দেওয়ার প্রস্তাব রাশিয়ার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের একের পর এক বিমানকে যোগ্য জবাব দিয়েছিল রাশিয়ার S-400 বা সুদর্শন চক্র ( Russia S-400)। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও 5টি স্কোয়াড্রন পেতে পারে ভারত। ANI এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রককে অতিরিক্ত পাঁচটি S-400 ট্রায়াম্ফ লং রেঞ্জ এয়ার ডিফেন্স স্কোয়াড্রন কেনার প্রস্তাব দিয়েছে বন্ধু দেশ রাশিয়া। জানা যাচ্ছে, আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Indian Defence) বিক্রির জন্য 50,000 কোটি টাকারও বেশি অর্থ প্রস্তাব করেছে মস্কো। বর্তমানে রাশিয়ার সেই প্রস্তাব পর্যালোচনা করছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।

রাশিয়ার প্রস্তাবে ঘুম উড়েছে চিন, পাকিস্তানের!

গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের একের পর এক যুদ্ধবিমানকে প্রতিহত করেছিল এই সুদর্শন চক্র বা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর তারপর থেকেই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষমতা বুঝেছিল ভারত। রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অতিরিক্ত ইউনিটগুলি পূর্ব এবং পশ্চিম উভয় ফ্রন্টে মোতায়েন করা হবে। আপাতত যা খবর, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের টেন্ডারের পরিপ্রেক্ষিতে রাশিয়া 50,000 কোটি টাকার প্রস্তাব দিয়েছে। এখন সেটাই পর্যালোচনা করে দেখছে ভারত।

বলাই বাহুল্য, রাশিয়ার তরফে পাওয়া বিভিন্ন সুদর্শন চক্র বা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন করে 280টিরও বেশি ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে ভারত। সেগুলি চলে এলে ভবিষ্যতের যুদ্ধের জন্য বড় রসদ পাবে নয়া দিল্লি। 2018 সালে প্রথমবারের মতো 5টি S-400 স্কোয়াড্রন বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চুক্তি হয়েছিল রাশিয়া এবং ভারতের মধ্যে। সেই চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে চারটি সুদর্শন চক্র। বাকি রয়েছে একটি। আশা করা যাচ্ছে সেটিও নভেম্বরের মধ্যে চলে আসবে।

 

আরও পড়ুন: টাটার হাত ধরে ভারতে তৈরি হবে আমেরিকার অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, হল চুক্তি

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, যুদ্ধ পরিস্থিতিতে শত্রুর সাথে লড়াইয়ের জন্য ভারতকে নতুন করে আরও 5টি S-400 দেওয়ার জন্য রাশিয়া যে প্রস্তাব দিয়েছে তাতে কপালে একপ্রকার চিন্তার ভাঁজ বেড়েছে পাকিস্তান এবং চিনের। আসলে গত বছর অপারেশন সিঁদুরে ভারতের কাছে একের পর এক ধাক্কা খাওয়ার পাশাপাশি এই রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা বুঝে গিয়েছিল ইসলামাবাদ। ভারত যদি ফের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা বাড়িয়ে নেয় সেক্ষেত্রে তা পাকিস্তানের জন্য যথেষ্ট সমস্যার হবে সে কথা বলাই যায়। একইভাবে ভারতের শক্তি বৃদ্ধি মানে তা প্রতিবেশী ড্রাগনেরও ভয়ের কারণ!