উৎসবের আগেই সুখবর, রাজ্যের ৩.৫ লক্ষ কর্মচারীর ৭০০০ করে বাড়ল বেতন

Published:

Salary Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সাড়ে ৩ লক্ষ সরকারি কর্মচারীর জন্য বিরাট সুখবর। একধাক্কায় বাড়ল ৭০০০ টাকা বেতন (Salary Hike)। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের আউটসোর্স সার্ভিস কর্পোরেশনের ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন। এমনকি তার পাশাপাশি তিনি আউটসোর্সড কর্মীদের মধ্যে চেক বিতরণ করেন। আর এই কর্পোরেশন চালু হওয়ার মাধ্যমে সাড়ে ৩ লক্ষ আউটসোর্সড কর্মীদের বেতন ৭০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের কর্মচারীদের বাড়ল ৭০০০ টাকা বেতন

“প্রত্যেক আউটসোর্সড কর্মী তাঁদের কঠোর পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাবেন। আগে তাঁরা জানতেন না যে তাঁরা কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন। আমরা গিয়ে একজন কর্মীকে জিজ্ঞাসা করতাম যে তিনি কত পারিশ্রমিক নিচ্ছেন। তাঁরা বলতেন কাগজ-কলমে টাকার পরিমাণ ছিল ৯০০০ টাকা। কিন্তু তাঁরা পাচ্ছিলেন মাত্র ৬০০০ টাকা। বাকিটা তাহলে কোথায় যাচ্ছিল? কোনও আউটসোর্স কোম্পানি আপনাকে বরখাস্ত করতে পারে না। যদি তারা আপনাকে বরখাস্ত করতে চায়, তাহলে বিষয়টি অবশ্যই সরকারকে জানাতে হবে। আমরা তদন্ত করব এবং কেবল তারপরেই ব্যবস্থা নেওয়া হবে।” বুধবার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ কথা ঘোষণা করেন।

এমনকি তিনি আরও জানিয়েছেন, “একজন কর্মচারীর এটা অনুভব করা উচিত যে তাঁর ভালো কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তাঁর ভবিষ্যৎ সুরক্ষার জন্য সরকার যত্ন নিচ্ছে। শুধু কর্মচারী একা নন, তাঁরা সময় মতো বেতন পাবেন, আর তাঁদের প্রভিডেন্ট ফান্ড সুরক্ষিত থাকবে। আমরা বিশ্বাস করি, সামাজিক বৈষম্য দূর করতে হলে অর্থনৈতিক বৈষম্যও অবশ্যই দূর করতে হবে। আর একজন ব্যক্তি যখন কাজ করেন, তখন তাঁর কাজের অনুপাতে সম্মান পাওয়া উচিত। তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনও দুর্ঘটনার ক্ষেত্রে তাঁদেরকে একা ফেলে রাখা উচিত নয়।”

আরও পড়ুন: বধূ নির্যাতন নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, সামনেই উৎসবের মরশুম। তবে তার আগে এই বেতন বৃদ্ধির ঘোষণা আউটসোর্সড কর্মীদের জন্য যে বাড়তি উপহার নিয়ে এল তা বলার অপেক্ষা রাখে না। আগে তারা যেখানে মাত্র ৬০০০ টাকা হাতে পাচ্ছিলেন, এখন ৭০০০ টাকা বেড়েছে দাঁড়াবে, ১৩,০০০ টাকায়। তবে এই বেতন বৃদ্ধি শুধুমাত্র আউটসোর্সড কর্মীদের জন্যই প্রযোজ্য হবে, এবং এটি শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকেই দেওয়া হবে বলে খবর।