বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর দুর্গাপুজো (Durga Puja) পড়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে। তার আগে সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসে লম্বা ছুটি পাবেন পড়ুয়ারা (School Holiday)। হ্যাঁ, গোটা সেপ্টেম্বর জুড়ে একাধিক দিন বন্ধ থাকবে স্কুল। জন্মজয়ন্তী থেকে শুরু করে শিক্ষক দিবস সহ একাধিক কারণে পশ্চিমবঙ্গ তথা দেশের অন্যান্য রাজ্যগুলিতেও স্কুলে পঠন-পাঠন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সেপ্টেম্বরে ঠিক কবে কবে ছুটি থাকবে স্কুল? এক নজরে দেখে নিন গোটা তালিকা।
সেপ্টেম্বর জুড়ে লম্বা ছুটি পাবেন পড়ুয়ারা
আসন্ন সেপ্টেম্বর মাসে রয়েছে জন্মাষ্টমী সহ একাধিক উৎসব। এছাড়াও শিক্ষক দিবস থেকে শুরু করে বিশ্বকর্মা পুজো মিলিয়ে একাধিক দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল। তাছাড়াও সেপ্টেম্বর মাস জুড়ে মোট চারটি রবিবার রয়েছে, ফলে স্বাভাবিকভাবে এই দিনগুলিতেও ছুটি পাবেন পড়ুয়ারা। এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কোন কোন দিন কী কী কারণে ছুটি থাকবে স্কুল।
- সেপ্টেম্বরের 4 তারিখ শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী অর্থাৎ জন্মাষ্টমী থাকায় সেদিন বন্ধ থাকবে সমস্ত স্কুল।
- 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হওয়ায় সেদিন সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ থাকবে।
- 6 সেপ্টেম্বর রবিবার বন্ধ থাকবে সমস্ত স্কুল।
- 13 সেপ্টেম্বর রবিবার পড়ায় সেদিনও সমস্ত স্কুল বন্ধ থাকবে।
- 14 সেপ্টেম্বর গণেশ চতুর্থী এবং হরতালিকা তিজ উপলক্ষ্যে দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকবে সরকারি স্কুল।
- 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজা উপলক্ষে পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল।
- 20 সেপ্টেম্বর রবিবার হওয়ায় স্বাভাবিকভাবে এই দিন সমস্ত স্কুল বন্ধ থাকবে।
- 25 সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী এবং গণেশ চতুর্থী উপলক্ষ্যে বন্ধ থাকবে একাধিক রাজ্যের স্কুল।
- 27 সেপ্টেম্বর রবিবার হওয়ায় এই দিনও রাজ্য তথা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরও পড়ুন: পুরী যাওয়ার ট্রেনে জুড়ল অতিরিক্ত কোচ, উৎসবের মুখে সুখবর শোনাল রেল
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের পাশাপাশি আগামী অক্টোবর মাসেও একাধিক উৎসব, গান্ধী জয়ন্তী সহ নানান কারণে বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এমনিতেও দুর্গা পুজোর মাসে অন্যান্য বছরের মতো এ বছরেও পুজোর ছুটি পাবেন রাজ্যের পড়ুয়ারা।










