নিমেষেই উধাও হবে ব্রণ! মাত্র ৪৭ টাকায় ফেসওয়াশ দিচ্ছে কেন্দ্র, কোথায় পাবেন?

Published:

Face Wash

সৌভিক মুখার্জী, কলকাতা: জলের দরে ফলের রস! কম দামে ভালো মানের স্কিনকেয়ার পণ্য পাওয়া গেলে তা যে দ্রুত মানুষের নজর কাড়তে পারে, সেই উদাহরণ তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনঔষধি প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিক্রি হওয়া Salicylic Acid ফেসওয়াশ (Face Wash) এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ব্রণ বা তৈলাক্ত ত্বকের যত্নে ব্যবহার করা এই ফেসওয়াশের দাম জানার পর অনেকেই কিনতে আগ্রহ প্রকাশ করছে।

কেন আলোচনায় এই ফেসওয়াশ?

আসলে এই ফেসওয়াসটি নতুন কোনও পণ্য নয় । কিন্তু সম্প্রতি এর কম দাম এবং কার্যকারিতা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে পোস্ট ভাইরাল হওয়ার পর হঠাৎ করেই এটা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে জনঔষধি কেন্দ্রগুলিতে এই ফেসওয়াশগুলির দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১% Salicylic Acid ফেসওয়াশ মিলছে মাত্র ৪৬.৮৮ টাকায়, আর ২% Salicylic Acid ফেসওয়াশ মিলছে মাত্র ৬৫.৬৩ টাকায়। বাজারে একই ধরনের ব্র্যান্ডেড ফেসওয়াশের দাম সাধারণত ১৫০ থেকে ৩০০ টাকা বা তারও বেশি হয়ে থাকে। সেই তুলনায় এই সরকারি প্রকল্পের পণ্যের দাম অনেকটাই কম হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।

জানিয়ে দিই, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্প হল কেন্দ্র সরকারের একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত জেনেরিক ওষুধ আর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই প্রকল্পটি Pharmaceuticals & Medical Devices Bureau of India এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। যেটি আবার রাসায়নিক ও সার মন্ত্রকের অধীনস্থ সংস্থা।

আরও পড়ুন: রাজ্যের এইসব কর্মীদের বেতন বাড়ল ৫০০০ টাকা, জারি বিজ্ঞপ্তি

ফেসওয়াশের পাশাপাশি রয়েছে অন্যান্য পণ্যও

তবে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র Salicylic Acid ফেসওয়াশ নয়, বরং ত্বকের যত্ন নেওয়ার আরও একাধিক পণ্য পাওয়া যায়। যার মধ্যে রয়েছে Isotretinoin ক্যাপসুল, বিভিন্ন প্রোটিন সাপ্লিমেন্ট এবং অন্যান্য স্বাস্থ্য ও ক্লিনকেয়ার পণ্য। যার ফলে কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী কেনার ক্ষেত্রে জনঔষধি কেন্দ্র অনেকের কাছেই হয়ে উঠেছে নির্ভরযোগ্য বিকল্প। এমনকি এই ফেসওয়াস ভাইরাল হওয়ার পর বহু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন। অনেকেই মনে করছেন যে, কম দামে মানসম্মত স্কিনকেয়ার পণ্য সাধারণ মানুষের নাগালে এনে দেওয়ায় এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তাই আপনি যদি এই ফেসওয়াশ কিনতে চান তাহলে নিকটবর্তী কোনও জনঔষধি কেন্দ্রে যান। সেখান থেকে সরাসরি এটি সংগ্রহ করে নিতে পারবেন।