বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

Published:

সহেলি মিত্র, কলকাতা: বড় খবর! জনপ্রিয় ইউটিউবা ধ্রুব রাঠি (Dhruv Rathee)-কে আটক করল পুলিশ। জানা গিয়েছে, ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠিকে তাঁর গুরুগ্রামের বাসভবন থেকে আটক করা হয়েছে। এর আগের দিন তিনি ইন্ডিয়া গেটেও গিয়েছিলেন। জানা গিয়েছে, ভোরবেলা দিল্লি পুলিশের একটি দল তাঁর সেক্টর ৫৬ কেন্দ্রীয় বিহারের বাসভবনে পৌঁছায়। পুলিশ জোর করে তাঁর বাড়িতে প্রবেশ করে ধ্রুব রাঠিকে আটক করে।

ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ

সূত্রের খবর, ঘটনার সময়ে ধ্রুবের মা-ও বাড়িতে উপস্থিত ছিলেন। এক রিপোর্ট অনুযায়ী, পুলিশ দলটিতে প্রায় ৫০ জন সদস্য ছিলেন। তবে, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ধ্রুব রাঠি ৮ই অক্টোবর ভারতে আসেন। তিনি প্রথমে বেঙ্গালুরুতে সিইসি জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে  বিক্ষোভে অংশ নেন। এরপর ৯ই অক্টোবর রাতে তিনি দিল্লিতে পৌঁছান। তিনি ইন্ডিয়া গেট থেকে একটি ভিডিওও শেয়ার করেন। এরপর তিনি গুরুগ্রামে তাঁর বাড়িতে যান এবং আজ শনিবার যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ মোদীর সমর্থনে মার্কিন গায়িকা মেরি মিলবেন! ইলন মাস্ককে বললেন, ‘রাহুল গান্ধী খারাপ বিকল্প’

 

ধ্রুব রাঠির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন!

ইউটিউবার ধ্রুব রাঠির নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠছে। বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইউটিউবার ধ্রুব রাঠির নাগরিকত্ব, অভিবাসন অবস্থা এবং ভিসার শর্তাবলী পালনের বিষয়টি তদন্ত করার জন্য হস্তক্ষেপের অনুরোধ করেছেন। ধ্রুব রাঠি গত ৮ অক্টোবর এখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) বিরুদ্ধে একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

google button