বিক্রম ব্যানার্জী, কলকাতা: 100 বছরেরও বেশি পুরনো এক হিন্দু মন্দির ভেঙে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান (Pakistan)। নানা মহলে সমালোচিত হচ্ছে ইসলামের দেশ! গোটা বিশ্বে কার্যত নাক কাটিয়ে নতুন করে মিথ্যাচার শুরু করেছে ইসলামাবাদ। আর সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত (India)। তাতেই আবার ক্ষেপে গিয়েছে পশ্চিমের দেশ। পাকিস্তানে হিন্দু মন্দির ভেঙে ফেলার ঘটনায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক তীব্র নিন্দা করায় নয়া দিল্লির বিবৃতিকে মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে দাগিয়ে দিয়েছে শেহবাজ শরিফের সরকার।
হিন্দু মন্দির ভেঙে চরম মিথ্যাচার পাকিস্তানের!
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নারোয়াল জেলার সিরাজ গ্রামের 1000 বর্গমিটার জায়গায় তৈরি হয়েছিল ওই ঐতিহাসিক হিন্দু মন্দিরটি। গত 21 আগস্ট, ভেঙে ফেলা হয় সেই মন্দির। জানা গিয়েছে, মাদ্রাসা তৈরির জন্য জমির প্রয়োজন ছিল বলেই ওই হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়। যেই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানি হিন্দুরা। তাঁরা জানিয়েছিলেন, এই ঘটনার সাথে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান জড়িত রয়েছে!
শুধু তাই নয়, পাকিস্তানের হিন্দুদের তরফে এও দাবি করা হয়েছিল, 100 বছরেরও বেশি পুরনো মন্দিরটিকে ভেঙে ফেলা হচ্ছে দেখেও কোনও রকম প্রশাসনিক পদক্ষেপ নেয়নি পাকিস্তানের সরকারি আধিকারিকরা। সম্প্রতি সেই ঘটনায় যুক্তি দেখিয়েছে পাকিস্তান। সে দেশের তরফে দাবি করা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে নাকি ওই হিন্দু মন্দিরটি ধসে গিয়েছে। আর ভারত এ নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে! যদিও পাকিস্তান যে মিথ্যা বলছে তা প্রকাশ্যে এসেছে আগেই!
পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডন ওই ঐতিহাসিক হিন্দু মন্দির ভাঙার খবর প্রকাশ করেছিল। সেখানে স্পষ্ট বলা হয়েছিল পাকিস্থানে মাদ্রাসা তৈরির জন্য জমি প্রয়োজন ছিল, সে কারণেই ভেঙে ফেলা হয় ওই হিন্দু মন্দির! এ প্রসঙ্গে পাকিস্তানের বেশ কয়েকটি হিন্দু সংগঠনও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছিল, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ওই হিন্দু মন্দিরটি ভেঙে ফেলা হয়। যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন: নিজের ৪৫.৭ কেজি ওজন হলেও তুললেন ১৪০ কেজি, দেশের হয়ে রূপো জয় বাংলার মেয়ের
ভারতের তরফে পাকিস্তানের ওই হিন্দু মন্দির ভাঙার ঘটনায় নিন্দা প্রকাশ করার পরেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, “নারোয়ালের হিন্দু মন্দির নিয়ে ভারতের মিথ্যাচার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য প্রত্যাখ্যান করছে পাকিস্তান। ওই মন্দিরটি প্রবল বৃষ্টির কারণে ধসে গিয়েছিল।” তবে ইসলামাবাদ মিথ্যা বললেও হিন্দু মন্দিরে ভাঙার ঘটনায় আগেও বারবার মুখোশ খুলেছে তাঁদের!










