বাথরুমের দেওয়ালে বাসা বেঁধেছে ছত্রাক? জেনে নিন সহজে পরিষ্কার করার উপায়

Published:

Mold Cleaning

অনন্যা সরকার, কলকাতা: বাড়ির মধ্যে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে বা আর্দ্রতা বেশি থাকলে বাথরুমে ছত্রাক (Mold Cleaning) জন্মাতে পারে। স্বাভাবিক কারণেই বাথরুম বেশিরভাগ সময় ভেজা থাকে এবং বদ্ধ জায়গায় বাতাস চলাচল কম করে বলে দেওয়ালে ধীরে ধীরে ছত্রাক জমতে শুরু করে। এটি কেবল দেওয়ালের সৌন্দর্যই নষ্ট করে না, তার সাথে স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। এছাড়া, দীর্ঘদিন ধরে ছত্রাক জমে থাকলে দেওয়ালের ক্ষতিও হতে পারে। তবে সঠিকভাবে পরিষ্কার করলে বাথরুমের দেওয়াল থেকে সহজেই ছত্রাক দূর করা সম্ভব। কোন কোন ঘরোয়া পদ্ধতিতে দেওয়ালকে ছত্রাকমুক্ত করবেন, আসুন জেনে নেওয়া যাক। 

বেকিং সোডা

বাথরুমের দেওয়াল থেকে ছত্রাক দূর করতে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী উপাদান। সামান্য জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এরপর ছত্রাক পড়া জায়গায় এই পেস্টটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ছত্রাক দূর হবে এবং দেওয়ালের ক্ষতিও রোধ করা সম্ভব হবে।

হোয়াইট ভিনেগার

হোয়াইট ভিনেগার একটি প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। দেওয়ালের ছত্রাক দূর করতেও এটি উপযোগী। একটি স্প্রে বোতলে ভিনেগার নিয়ে সরাসরি ছত্রাক পড়া দেওয়ালে স্প্রে করুন। কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ছত্রাক আর ছড়িয়ে পড়বে না।

আরও পড়ুন: মেঘে ঢাকা পাহাড়, সবুজ চা-বাগান ও ঝর্ণা! ছুটিতে ঘুরে আসুন ভালপারাই

ছত্রাক থেকে সুরক্ষার উপায় 

১. বাথরুমে যদি এক্সজস্ট ফ্যান থাকে তাহলে স্নানের পর সেটা চালিয়ে রাখুন অথবা দরজা খোলা রাখুন, যাতে স্যাঁতস্যাঁতে ভাব কমে।

২. স্নানের পর দেয়াল ও মেঝে থেকে ওয়াইপার দিয়ে জল মুছে ফেলুন। এতে আর্দ্রতা জমবে না এবং ছত্রাকও জন্মাবে না।

৩. বাথরুম কিছু দিন অন্তর নিয়ম মেনে পরিষ্কার রাখুন। কোথাও জল জমতে দেবেন না এবং দেয়ালের দাগ-ছোপ ও ময়লা সময়মতো পরিষ্কার করুন। সামান্য সময়, যত্ন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে বাথরুমের দেওয়ালকে সহজেই ছত্রাকমুক্ত ও স্বাস্থ্যকর রাখা যায়।

google button