অনন্যা সরকার, কলকাতা: কম বিনিয়োগ করে বড় অঙ্কের রিটার্নের সাথে চান জীবন বীমার (Life Insurance) সুরক্ষা? তাহলে এলআইসি (LIC)-এর একটি দুর্দান্ত পলিসি রয়েছে আপনারই জন্য। এই স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিদিন মাত্র ৪৫ টাকা সঞ্চয় করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন বলে দাবি করে সংস্থা। এর সাথে আজীবন বীমা সুরক্ষার সুবিধাও যুক্ত রয়েছে। চলুন তাহলে এলআইসি-র “জীবন আনন্দ পলিসি” (Jeevan Anand Policy)-র সাথে যুক্ত এই প্ল্যানটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
মধ্যবিত্তের জন্য উপযুক্ত এলআইসি-এর এই প্ল্যান
এলআইসি-র জীবন আনন্দ পলিসির সাথে যুক্ত এই প্ল্যানটি এক ধরনের এনডাউমেন্ট প্ল্যান (Endowment Plan), যা সেভিংস এবং ইন্স্যুরেন্স উভয়ের সুবিধাই অফার করে। এই পলিসি নেওয়ার পর গ্রাহক যদি পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত জীবিত থাকেন, তবে তিনি ম্যাচিউরিটিতে এককালীন অর্থ পাবেন, আর যদি কোনো কারণে তার জীবনাবসান ঘটে তবে তার পরিবার বীমা সুরক্ষা পাবে।
যদি কোনো ব্যক্তি এই স্কিমে প্রতি মাসে প্রায় ১,৩০০ টাকা থেকে ১,৪০০ টাকা, অর্থাৎ, প্রতিদিন প্রায় ৪৫ টাকা বিনিয়োগ করেন এবং ৩০ থেকে ৩৫ বছরের টানা এটি চালিয়ে যান, তাহলে তিনি মেয়াদপূর্তিতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে মনে রাখবেন, রিটার্নের পরিমাণ পলিসির মেয়াদ, বয়স এবং বোনাসের ওপরও নির্ভর করে।
এছাড়াও, এই প্ল্যানটি থেকে কিছু বোনাস সুবিধাও পাওয়া যায়। এলআইসি তার পলিসিহোল্ডারদের পর্যায়ক্রমে বোনাস প্রদান করে, যা ম্যাচিওরিটির সময় রিটার্নের পরিমাণ আরও বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও, এই স্কিমে পলিসির বিপরীতে ঋণ নেওয়ার অপশনও পাবেন।
আরও পড়ুনঃ শুরু হল এগরা থেকে কলকাতার SBSTC বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি
এলআইসি-এর এই স্কিমটি বিশেষ করে তাদের জন্য উপযুক্ত, যারা স্বল্প বিনিয়োগ করে নিরাপদ ও নিশ্চিত রিটার্নের মাধ্যমে ভবিষ্যতের জন্য বড় অঙ্কের টাকা সঞ্চয় করতে চান। এটি মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি ভালো বিকল্প, কারণ এতে ঝুঁকি কম এবং দীর্ঘমেয়াদে বড় ফান্ড তৈরি করা যায়।










