মধ্যবিত্তদের সুখবর দিয়ে দরপতন সোনা, রুপোর! আজকের রেট

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম (Gold Price) নিয়ে ফের সুসংবাদ। গতকাল তুলনায় আজ সোনা এবং রুপোর দাম কিছুটা হলেও কমেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মার্কিন ডলারের টালমাটাল পরিস্থিতির জেরে সোনা এবং রুপোর দামে এই তারতম্য। তবে সামান্য এই দরপতন যে গয়না কিনতে আগ্রহী ক্রেতা কিংবা বিনিয়োগকারীদের জন্য খুশির খবর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৫,৭০০ টাকায় (-১০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৩৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৫০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩১,৪০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৮০০ টাকায় (-১০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,২৯০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৪৪০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৩৪০ টাকায়।

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৪৭০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৪৭০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৬২০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৭,৫২০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২১,০০০ টাকায় (-৫০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৩৫,০০০ টাকায়।

আরও পড়ুন: ইংল্যান্ডকে হারিয়েও শাস্তি পেতে পারে আর্জেন্টিনা, ফাইনালের আগে ভয়ের খবর

কমল সোনা, রুপোর দাম

গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। তবে আজ দাম কমেছে ১০০ টাকা এবং নতুন রেট ১ লক্ষ ৩৫ হাজার ৭০০ টাকা। এদিকে গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪২ হাজার ৯০০ টাকা। আজ দাম কমেছে ১০০ টাকা, এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা। গতকাল কলকাতার বাজারে রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ২১ হাজার ৫০০ টাকায়। আজ দাম কমেছে ৫০০ টাকা, এবং নতুন রেট ২ লক্ষ ২১ হাজার টাকা।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

আরও Gold Gold Price Silver