নেপাল ছাড়া বিশ্বের কোন কোন দেশে ভারতীয় মুদ্রার প্রচলন আছে জানেন? দেখুন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাধারণত কোনও দেশে ভ্রমণ করতে গেলে নিজস্ব কারেন্সির (Indian Rupee) সাথে সংশ্লিষ্ট দেশটির কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে হয়। পরবর্তীতে সেই কারেন্সি বা মুদ্রা ব্যবহার করেই দ্বিতীয় দেশটিতে ঘোরাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচ মেটানো যায়। তবে ভারতের একেবারে কাছের প্রতিবেশী দেশ নেপালে এখন থেকে এদেশের 200 ও 500 টাকার নোট ব্যবহার করা যাবে। নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন শাহের নির্দেশে এখন থেকে প্রতিবেশী দেশটিতে ভারতের 200 ও 500 টাকার নোট গ্রহণ করা হবে। তবে শুধু এই দেশ নয় আরও কয়েকটি দেশে ভারতের মুদ্রার সম্পূর্ণ এবং আংশিক প্রচলন রয়েছে।

কোন কোন দেশে প্রচলন রয়েছে ভারতীয় রুপির?

নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় এবং নেপালিরা সর্বোচ্চ 25 হাজার রুপি পর্যন্ত একে অপরের দেশে ব্যবহার করতে পারবেন। প্রতিবেশী দেশের তরফে পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, ভারতের নোট বাতিলের পর প্রচলিত নতুন নোটগুলির মধ্যে 200 ও 500 টাকার নোট নেপালে গ্রহণযোগ্য। ভারতের এই প্রতিবেশী দেশটির পাশাপাশি ভুটানে ভারতীয় মুদ্রার ব্যবহার করা যায়।

আসলে প্রতিবেশী ভুটানের মুদ্রা নুলট্রাম এর দর ভারতীয় মুদ্রার দরের সমান হওয়ায় সে দেশের বেশিরভাগ জায়গায় ভারতীয় মুদ্রার ব্যবহার করা যায়। এক কথায়, ভুটানে ভারতের রুপি গ্রহণ করে থাকেন সে দেশের মানুষজন। এছাড়াও প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার সর্বত্র না হলেও বেশিরভাগ পর্যটন ক্ষেত্রে ছোটখাটো দোকানে ভারতীয় রুপি গ্রহণ করা হয়ে থাকে।

অবশ্যই পড়ুন: EPF নাকি মিউচুয়াল ফান্ড, কোথায় টাকা রাখলে আপনার লাভ? বলে দিল EPFO

রিপোর্ট অনুযায়ী, বেশিরভাগ উন্নত দেশে ভারতীয় রুপির ব্যবহার নিষিদ্ধ থাকলেও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির কিছু ভারতীয় অধ্যুষিত পর্যটন এলাকায় কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নোট গ্রহণযোগ্য। যদিও এই দেশগুলির মধ্যে বেশিরভাগ দেশেই ভারতীয় পর্যটকরা দেশীয় রুপি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন।