ফিক্সড ডিপোজিটে ৮.১১% অবধি সুদ, দারুণ অফার দিচ্ছে এই ব্যাঙ্কগুলি

Published:

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে বিনিয়োগ বলতে সবাই ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) প্রাধান্য দিয়ে থাকে। কারণ, এখানে টাকার নিরাপত্তা যেমন থাকে, ঠিক তেমনই মোটা অঙ্কের রিটার্নও মেলে। তবে সরকারি ব্যাঙ্কগুলোতে তুলনামূলকভাবে সুদের হার একটু কম। সেই তুলনায় এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যেগুলি ৫ বছরের মেয়াদে সর্বোচ্চ ৮.১১% পর্যন্ত সুদ দিয়ে থাকে। কোন কোন ব্যাঙ্ক, তাই জানাবো এই প্রতিবেদনে।

ফিক্সড ডিপোজিটে ৮.১১% সুদ

আসলে বর্তমানে সরকারি ব্যাঙ্কগুলোয় তুলনায় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি এফডি-তে বেশি পরিমাণে সুদ দেয়। এই তালিকায় প্রথমেই রয়েছে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, যারা ফিক্সড ডিপোজিটে ৮.১১% পর্যন্ত সুদ দিচ্ছে। তারপর সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এফডি-তে ৮.১০% পর্যন্ত সুদ অফার করছে। এছাড়া শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এফডিতে দিচ্ছে ৭.৮০% সুদ।

পাশাপাশি এসবিএম ব্যাঙ্ক ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে ৭.৩০% পর্যন্ত সুদ দিচ্ছে, সিএসবি ব্যাঙ্ক দিচ্ছে ৭.৩৫% পর্যন্ত সুদ, বন্ধন ব্যাঙ্ক দিচ্ছে ৭.২৫% সুদ। এছাড়া আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ৭.৫% এবং আরবিএল ব্যাঙ্ক ৭.২০% পর্যন্ত সুদ অফার করছে ফিক্সড ডিপোজিটে। আর এগুলো সবই বেসরকারি ব্যাঙ্ক। কিন্তু এগুলি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের তালিকায় পড়ে না। এখানে টাকা জমানো কোনও ঝুঁকির ব্যাপার নয়।

আরও পড়ুন: বাজারে নতুন ৭০০ টাকার নোট আনছে RBI? ছবি ছড়াল সোশ্যাল মিডিয়ায়

সরকারি ব্যাঙ্কগুলোতে কেমন রেট?

তবে প্রাইভেট ব্যাঙ্কগুলিতে যেখানে সুদের হার একটু বেশি থাকে, সেখানে সরকারি ব্যাঙ্কগুলো তুলনামূলকভাবে কম হারে সুদ দেয়। তালিকায় প্রথমে রয়েছে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক, যারা এফডি-তে ৬.৭৫% সুদ অফার করছে। তারপর রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যারা ৬.৭০% সুদ দিচ্ছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দিচ্ছে ৬.৬৫% এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও দিচ্ছে ৬.৬৫% সুদ। এছাড়া ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৬.৬০% পর্যন্ত সুদ অফার করছে গ্রাহকদের। সবথেকে বড় কথা হল, সরকারি ব্যাঙ্কগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেই। কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলোতে কিছুটা ঝুঁকি থাকে। তাই অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।