সহেলি মিত্র, কলকাতাঃ রাজ্যের কর্মীদের বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার। এক বা দুই নয়, এবার এক লাফে ৯ শতাংশ অবধি মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করল সরকার। তাও আবার সপ্তম বেতন পে কমিশনে (7th Pay Commission)। সরকারের এই এক সিদ্ধান্তের ফলে দারুণভাবে লাভবান হবেন কয়েক লক্ষ কর্মরত সরকারি কর্মী থেকে শুরু করে পেনশন প্রাপকরা।
৯% DA বাড়াল সরকার
আসলে ঝাড়খণ্ড মন্ত্রিসভা সপ্তম বেতন কমিশনের আওতাভুক্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছে। এই বৃদ্ধি কর্মচারীদের জন্য স্বস্তিদায়ক বলে দাবি করা হচ্ছে। এদিকে, ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা ২৫৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৬২ শতাংশ করা হয়েছে। এর অর্থ হলো, এই শ্রেণীর কর্মচারীরা অতিরিক্ত ৫ শতাংশ বৃদ্ধি পাবেন। এছাড়াও, পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪৮৩ শতাংশ করা হয়েছে। ফলে, এই শ্রেণীর কর্মচারীদের ভাতা ৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এই বর্ধিত মহার্ঘ ভাতা কর্মচারীদের বেতন এবং পেনশন উভয়ের উপরই প্রভাব ফেলবে।
राज्यकर्मियों और पेंशनभोगियों का डीए बढ़ा। 58% से बढ़कर हुआ 60% डीए ।
अबुआ दवाखाना, एक ही जगह मिलेंगी एलोपैथी, आयुर्वेद, होम्योपैथी और यूनानी दवाएं।
मादक पदार्थों के उत्पादन और तस्करी की जानकारी देने वालों को ₹3,000 से लेकर ₹2 लाख तक का इनाम pic.twitter.com/f8j0b3enIK— Office of Chief Minister, Jharkhand (@JharkhandCMO) May 28, 2026
তালিকায় আরও বেশ কিছু সরকার
একদিকে যখন বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীরা পঞ্চম বেতন পে কমিশন থেকে শুরু করে ষষ্ঠ বেতন পে কমিশন, সপ্তম বেতন পে কমিশনের ডিএ-র জন্য অপেক্ষা করছেন, তখন অন্যান্য রাজ্য সরকারগুলি ডিএ বৃদ্ধি করেই চলেছে। এদিকে শুধু ঝাড়খণ্ডই নয়, গত ৬ই মে অরুণাচল প্রদেশ সরকার তার কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। যা ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে। ফলস্বরূপ, রাজ্যে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশ হয়েছে।
আরও পড়ুনঃ জুলাই থেকে আয়ুষ্মান ভারত কার্ড, কীভাবে আবেদন? জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি
এর পাশাপাশি গত ১৪ই মে তামিলনাড়ু সরকার রাজ্য কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেও কার্যকর হবে। এই বৃদ্ধির ফলে রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা মূল বেতনের ৬০ শতাংশে পৌঁছেছে। সরকারের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১৬ লক্ষ কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগী উপকৃত হবেন। তবে, এর জন্য রাজ্য সরকারকে প্রতি বছর অতিরিক্ত প্রায় ১,২৩০ কোটি টাকা ব্যয় করতে হবে। এছাড়াও তালিকায় রয়েছে বিহার, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্র।










