বিদায় নিচ্ছে SBI! ভারতে তৈরি হবে সবেচেয় বড় সরকারি ব্যাঙ্ক?

Published:

SBI News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে ভারতে ব্যাঙ্কিং ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে (India Banking System)। সেই সূত্র ধরেই আর্থিক মুনাফা বেড়েছে প্রতিষ্ঠানগুলির। তবে সম্প্রতি, মুম্বইয়ে অনুষ্ঠিত ব্যাঙ্কিং কনফ্লেভে অংশ নিয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, দেশে এই মুহূর্তে একটি বৃহৎ এবং শক্তিশালী সরকারি ব্যাঙ্কের খুব প্রয়োজন। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের পরই দেশে বৃহৎ সরকারি ব্যাঙ্ক তৈরির লক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে আলোচনা চলছে অন্যান্য ব্যাঙ্কগুলির। আর ঠিক সে কারণেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ভারতে SBI এর (State Bank of India) থেকেও বড় ব্যাঙ্ক তৈরি হবে?

তৈরি হতে চলেছে SBI এর থেকেও বড় ব্যাঙ্ক

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের পরই ভারতে নতুন করে একটি বৃহৎ সরকারি ব্যাঙ্ক তৈরি করা যায় কিনা তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আলোচনা করছে অন্যান্য বেসরকারি এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলির সাথে। রিপোর্ট বলছে, এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার আগে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলির কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, দেশের বুকে সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি কী ভাবছে, তারা কীভাবে এটির বাস্তবায়ন করতে চায় সমস্ত পরিকল্পনা জানার জন্যই চলছে আলোচনা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এও জানিয়েছেন, দেশের বুকে সবচেয়ে বড় সরকারি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্ক গড়ে তোলার ক্ষেত্রে আগামী দিনে বেশ কিছু সমস্যা হতে পারে। তার জন্য আগেভাগে কিছু প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে যাবতীয় কাজ হবে। এর আগে শোনা গিয়েছিল, সরকারি খাতের ব্যাঙ্কগুলিকে একত্রিত করে একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে সরকার। শোনা গিয়েছিল, চলতি আর্থিক বছর অর্থাৎ 2026-2027 এর মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কেন্দ্র।

আরও পড়ুন: ১১ হাজার কিমি ব্যস্ত রুটে ৪ লেনের রেললাইন, তালিকায় হাওড়া-মুম্বই সহ ৭ করিডোর

নীতি আয়োগের সুপারিশ যদি সত্যি হয় সেক্ষেত্রে, ভবিষ্যতে দেশে মাত্র চারটি সরকারি ব্যাঙ্ক থাকবে। এই বিশেষ পরিকল্পনার অধীনে শেষ পর্যন্ত থাকতে পারে ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। মূলত SBI, পাঞ্জাব ন্যাশনালের মতো ব্যাঙ্কগুলিকে একত্রিত করেই তৈরি হবে মূল সরকারি ব্যাঙ্ক। যেখানে বর্তমানে ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কাজেই, মনে করা হচ্ছে সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে SBI এর থেকেও বড় ব্যাঙ্ক তৈরি হতে পারে। যদিও তা হবে চার সরকারি ব্যাঙ্কের সমষ্টি।